‘ওবামার কিছুটা সাহস দেখানো উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কিছুটা সাহস দেখানো উচিত। দুঃখ প্রকাশ করা উচিত গত বছর আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায়।গত সোমবার নিউইয়র্কে পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কর্মী-সমর্থকদের এক সমাবেশে ওবামার উদ্দেশে এ কথা বলেন দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়।বিলাওয়াল বলেন, ‘আমি প্রেসিডেন্ট ওবামাকে সাহসের পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি। বুঝতে পারছি যে তিনি পুনর্নির্বাচনের জন্য লড়ছেন, কিন্তু তিনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন, যিনি আশা ও পরিবর্তনের কথা বলে বিশ্বকে অনুপ্রাণিত করেছেন, তাহলে ভোটের চেয়ে আফগানিস্তানে ন্যাটোর ভবিষ্যত্ কর্মকাণ্ড তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত।’বিলাওয়াল একই সঙ্গে পাকিস্তানের ভেতরে মার্কিন মানববিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধের দাবি জানিয়েছেন।এদিকে শিকাগোতে সোমবার ন্যাটো সম্মেলনে খুব অল্প সময়ের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দুবার কথা হয়েছে ওবামার। হোয়াইট হাউস জানায়, প্রথমে কেবল ওবামা ও জারদারি কথা বলেন। পরে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উপস্থিতেও তাঁদের কথা হয়। ড্রোন হামলায় চার জঙ্গি নিহতএদিকে আজ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে উপজাতি অধ্যুষিত এলাকায় মার্কিন ড্রোন হামলায় চার জঙ্গি নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরের বাজার এলাকার একটি বাড়িতে ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে চার জঙ্গি নিহত হয় বলে পিটিআই জানায়। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।