দেখলে বোঝার উপায় নেই ত্বকের ক্যানসারের সংক্রমণে নিউজিল্যান্ড সিরিজের সময়ও নাকের ডগাটা টকটকে লাল হয়ে ছিল। অস্ট্রেলিয়ায় ছুটি কাটানোর পাশাপাশি চিকিৎসা করিয়ে এসে এখন আবার দল নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত জাতীয় দলের কোচ জেমি সিডন্স ছুটি কেমন কাটল?জেমি সিডন্স: খুব ভালো। সমুদ্রসৈকতে সময় কাটিয়েছি। চিকিৎসকদের সঙ্গে কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল। এখন ফিরে এসে...আবার সামনে এগোনোর জন্য তৈরি। আপনার নাক তো মনে হয় ভালো হয়ে গেছে...সিডন্স: হ্যাঁ, আগের চেয়ে অনেক ভালো। সবই ভালো যাচ্ছে। নিউজিল্যান্ড সিরিজের পর জাতীয় লিগে ক্রিকেটারদের পারফরম্যান্সে নিশ্চয়ই খুব খুশি আপনি...সিডন্স: অবশ্যই। বিশেষ করে ব্যাটসম্যানরা খুব ভালো করেছে। বোলারও কয়েকজন ভালো বল করেছে। কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যাচ্ছে সবাই। দিনে দিনে উন্নতিটা তাই স্পষ্ট হচ্ছে। জাতীয় লিগে দাপটের সঙ্গে খেলছে জাতীয় দলের ক্রিকেটাররা। আমি এটাই চাইছিলাম যে সবাই প্রমাণ করুক নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্যটা ফ্লুক নয়। ওরাই এখন পর্যন্ত লিগের সেরা খেলোয়াড়। ১০০, ৮০, ৬০—এ রকম রান করে দাপট দেখাচ্ছে এবং এটাই হওয়া উচিত। আশরাফুল রান পাচ্ছেন। এটাও নিশ্চয়ই সুসংবাদ।সিডন্স: ৬০-এর ঘরে রান করেছে দুই ম্যাচে। একটা ৪০ আছে। এক ম্যাচে অপরাজিত...খুবই ভালো করছে। দলে ফেরার জন্য রকিবুল এবং অমির (জহুরুল ইসলাম) ওপর চাপ সৃষ্টি করছে। মাশরাফি বিন মুর্তজার অবস্থা কী? ইনজুরি তো মনে হয় সেরে গেছে অনেকটাই...সিডন্স: মাশরাফি ফিট। আজ (গতকাল) অনুশীলনের আগে কোনো সমস্যা ছাড়াই দৌড়াল। ব্যাটিং প্র্যাকটিস করল। আশা করছি, পুরোপুরি ফিট হয়ে দলে ফেরার মতো অবস্থায় চলে আসবে। আর তামিম ইকবাল?সিডন্স: সেও পুরোপুরি ফিট। এটাও একটা ভালো খবর। জাতীয় লিগের প্রথম রাউন্ডে ও খেলতে পারেনি। তবে চট্টগ্রাম দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে আশা করি দুই-একটা ম্যাচ খেলতে পারবে। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর সামনে এখন জিম্বাবুয়ে। এই সিরিজে লক্ষ্য কী থাকবে?সিডন্স: লক্ষ্য তো বলতে গেলে একই। জিম্বাবুয়ে এখন খুব ভালো দল। আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে। আমরা যদি আয়েশে গা ভাসাই, ভালো ক্রিকেট না খেলি, কোনো সন্দেহ নেই ওরা আমাদের হারিয়ে দেবে। তাদের কাছে পরাজয়ে লজ্জার কিছু নেই। তবে আমাদের খুব ভালো প্রস্তুতি নিতে হবে, ভালো খেলতে হবে এবং ম্যাচগুলো জিততে হবে। যতটা মনে পড়ে শেষ যেবার তারা এখানে এল আমরা ভালোই খেলেছি। এবারও যদি আমরা আমাদের সেরা খেলা খেলতে পারি, হয়তো কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। জিম্বাবুয়ে দলে তো গ্রান্ট ফ্লাওয়ার ফিরছেন। এটা কীভাবে দেখছেন?সিডন্স: আমি ঠিক নিশ্চিত নই। ৪০ বছর বয়সী অনেক ক্রিকেটারই নাকি ফিরছে তাদের দলে। তারা হয়তো এটাতেই ভবিষ্যৎ দেখছে। তবে আমি নিশ্চিত নই তারা কী করতে পারবে। তবে গ্রান্ট ফ্লাওয়ারকে নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই।