‘ওহে পাকিস্তানি, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার জিহাদি ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। সিএনএন অনলাইন এ খবর প্রকাশ করেছে। আয়মান আল-জাওয়াহিরি ১০ মিনিটের ওই ভিডি বার্তায় বলেন, ‘ওহে পাকিস্তানের জনগণ, তোমাদের পাশে আরব বিশ্বে বিপ্লবের ঢেউ বয়ে যাচ্ছে। জালিম ও নিপীড়ক শাসকদের পতন ঘটছে। তোমরা কেন কিছু করছ না? তোমরা কেন এই জালিমদের ক্ষমতাচ্যুত করছ না? তোমরা কেন এই বিশ্বাসঘাতক ঘুষখোরদের উপড়ে ফেলছ না?’আল-কায়েদার প্রধান ওই ভিডিও বার্তায় পাকিস্তানের সেনাবাহিনীকে আমেরিকার গোলাম বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, ‘পাকিস্তানি সেনাবাহিনী হলো ইসলামের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের সহযোগী।’