‘ওয়ার হর্স’ কাঁদাল রাজকন্যাকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপকথা আর ডিজনির অ্যানিমেটেড ছবিতে যদিও আমরা রাজকন্যাদের মাঝেমধ্যে কাঁদতে দেখি; কিন্তু বাস্তবে কোনো রাজকন্যাকে কাঁদতে দেখা! চাক্ষুষ করার জন্য এ এক বিরল বিষয়ই বটে। কিন্তু ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট মিডলটনকে সম্প্রতি অশ্রু মোচন করতে অনেকেই দেখেছেন।স্টিভেন স্পিলবার্গের ‘ওয়ার হর্স’ ছবিটির সাম্প্রতিক লন্ডন প্রিমিয়ারে উপস্থিত কেট মিডলটন ছবি দেখার একপর্যায়ে তাঁর আবেগ ছাপিয়ে ঝরা কান্নাকে আর আটকে রাখতে পারেননি।পরিচালক স্পিলবার্গের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো কেটের এই কান্নার কথা ছেপেছে। স্পিলবার্গ জানিয়েছেন, ‘ওয়ার হর্স’ ছবিটি দেখার একপর্যায়ে তাঁর স্ত্রীর পাশে বসা ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেঁদে ফেলেন। সে সময় কেট মিডলটনের দিকে স্পিলবার্গের স্ত্রী চোখ মোছার জন্য ‘টিস্যু’ এগিয়ে দিয়েছিলেন। যদিও স্পিলবার্গ মিডলটনের কান্নার বিষয়টি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, কিন্তু তাঁর ছবি দেখায় বিঘ্ন ঘটবে ভেবে একবারও সেদিকে তাকাননি।ত্রিশ বছর আগে লেখা প্রথম বিশ্বযুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত এই এপিক উপন্যাসে একটি ওয়ার হর্স বা ‘যুদ্ধের ঘোড়া’র সঙ্গে এক বালকের আলাপচারিতার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের নানা দিক চিত্রিত হয়েছে।ছবিটির নির্মাতা স্পিলবার্গও একসময় এ কাহিনিকে নিয়ে মঞ্চায়িত নাটক দেখে কেঁদেছিলেন। এই কাহিনি তাঁকেও আলোড়িত করেছিল। পরে ওয়ার হর্স নির্মাণের পেছনে তাঁর এই আবেগই কাজ করেছিল। এর পরই এই চলচ্চিত্র নির্মাতা ওয়ার হর্স নির্মাণে আগ্রহী হয়ে উঠেছিলেন।