‘ওয়ার হর্স’ ছবির উদ্বোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন স্পিলবার্গের পরবর্তী ছবি ওয়ার হর্স। প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল লন্ডনের লিচেস্টার স্কয়ারে। সেখানে এসেছিলেন ছবির কলাকুশলীরা। যোগ দিয়েছিলেন সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক প্রায় ৬০০ সদস্য। সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন দ্য ডিউক ও ডাচেস অব কেমব্রিজ—প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। বিশেষ এই দুই অতিথির সামনে নতুন ছবির উদ্বোধনী প্রদর্শনীতে সম্মানিত বোধ করেছেন পরিচালক স্পিলবার্গ, ‘উদ্বোধনী প্রদর্শনীতে রাজপরিবারের এই জুটির উপস্থিতি বিশেষ সম্মানজনক।’ বিবিসি।