‘কঞ্জুস’ নাটকের ৬০০তম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোক নাট্যদলের কঞ্জুস নাটকের আজ শনিবার ৬০০তম প্রদর্শনী হবে। নাটকটির নির্দেশক লিয়াকত আলী লাকী বলেন, ‘২৬ বছর ধরে নাটকটি মঞ্চস্থ হচ্ছে। আর তা সম্ভব হয়েছে দর্শকের কারণে। আমরা কঞ্জুস নাটকটি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে চাই।’তিনি আরও বলেন, ‘জীবদ্দশায় মলিয়ের সমালোচকদের দ্বারা নানাভাবে সমালোচিত হয়েছেন। কিন্তু তাঁর নাটক দেশে দেশে মানুষের মধ্যে কত যে শক্তি সঞ্চয় করেছে, তা কঞ্জুস নাটকটি দিয়েই বোঝা যায়।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে এ নাটক।