নিকোলা ইলিয়েভস্কি জাতীয় দলের কোচ থাকার সময় বলেছিলেন, তপু বর্মণ ইউরোপে খেলার সামর্থ্য রাখেন। এত দূর না হোক, দেশের নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার তো হতে পারেন। রক্ষণকাজ সামলে কাল শেখ রাসেলের বিপক্ষে মোহামেডানকে জেতালেন নারায়ণগঞ্জের ২০ বছরের তরুণ ইলিয়েভস্কি আপনার মধ্যে ইউরোপে খেলার সামর্থ্য দেখেছিলেন। মনে আছে?তপু বর্মণ: মনে আছে। উনি আমাকে খুব পছন্দ করতেন। ওনার মুখে এ কথাটা শুনে খুব ভালো লেগেছিল। আসলে ইলিয়েভস্কি ওই রকম একটা কথা বলবেন, ভাবতেই পারিনি। কী মনে হয়, উনি কি একটু বেশিই বলে ফেলেছিলেন?তপু: আমি মনে করি, সুযোগ-সুবিধা পেলে আন্তর্জাতিক পর্যায়ে খারাপ করব না। ইউরোপে খেলা কঠিন জানি। তবে সেই সামর্থ্য একেবারে নেই, তা বলব না। আপনি তো নারায়ণগঞ্জ থেকে উঠে এসেছেন। নারায়ণগঞ্জে তরুণদের মধ্যে ফুটবল নিয়ে এখন সাড়া কেমন?তপু: ব্যাপক। অনেক তরুণ ফুটবল খেলে। সুজন ভাইয়ের পাড়ায় আমার বাসা। তাঁকে দেখেই আসলে ফুটবলে বেশি আগ্রহ জন্মেছে। এভাবে অনেকেই সুজন ভাই, নজরুল ভাইদের দেখে উঠে আসছে। আজ যে ম্যাচে একমাত্র গোলটা করলেন, এটি তো বাংলাদেশ লিগে আপনার প্রথম গোল...তপু: বাংলাদেশ লিগে এটি আমার তৃতীয় মৌসুম। পুরোটা সময় মোহামেডানেই খেলছি। গতবার প্রথম ম্যাচে চোট পেয়ে আর খেলতে পারিনি। এবার নতুন করে শুরু করে আজ নিজের প্রথম গোল পেলাম লিগে। এ অনুভূতিটা বলে বোঝাতে পারব না। ইলিয়েভস্কি আপনার মতো অনেক তরুণকেই আগামীর ভরসা বলেছিলেন। কিন্তু মালেক, অনীকরা তো হারিয়ে গেলেন। এর কারণ কী?তপু: আসলে এখন সবারই উঠতি সময়। কারও কারও খারাপ সময় গেলেও আশা করি সবাই ভালো করবে। কারণ, ইলিয়েভস্কি আমাদের কয়েকজন তরুণের মধ্যে সম্ভাবনা দেখেছিলেন। সেই সম্ভাবনা সবাইকে এখন প্রমাণ করতে হবে। মোহামেডানে ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। কেন এ অবস্থা? মাঝখানে হওয়া খেলোয়াড় বিদ্রোহকে কীভাবে দেখছেন?তপু: খেলোয়াড়দের অনুশীলনে না-যাওয়া নিয়ে কিছু বলতে চাই না। হ্যাঁ, এটা ঠিক দু-তিনটা ম্যাচ আমাদের ভালো যায়নি। আবার দেখেন, আজ আমরা ভালো খেলেছি। ধারাবাহিকতা চলে আসবে। কোচ টিটু ভাই (সাইফুল বারী) ভালো অনুশীলন করাচ্ছেন। একসময় তরুণদের কাছে মোহামেডানে খেলা ছিল বড় স্বপ্ন। এখন মোহামেডানে খেলাটা কি সহজ হয়ে গেছে?তপু: সহজ নয়। আমাদের মধ্যে সম্ভাবনা আছে বলেই টিম ম্যানেজমেন্ট দলে নিয়েছে। আমি জাতীয় অনূর্ধ্ব-১৭, ১৯ খেলে উঠে এসেছি। একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম। মোহামেডান তাই দুই বছর আগে আমাকে দলে নেয়। আপনি এরই মধ্যে ইংল্যান্ড, আমেরিকায় ফুটবল সফর করেছেন। সেই স্মৃতিটা কেমন?তপু: আমি ক্যানারি ওয়ার্ফের ক্যাম্প থেকে শুরু করেছি। ক্যানারি ওয়ার্ফের ওই প্রজেক্টেই ইংল্যান্ডে যাই। এরপর ফুটবল ফেডারেশনের একটা দলের হয়ে যাই আমেরিকা সফর করি। এই দুটি সফর আমার সারা জীবন মনে থাকবে। ডিফেন্ডার হিসেবে কাউকে অনুসরণ করেন? আপনার পরিবারে আর কেউ ফুটবল খেলেন?তপু: জেরার্ড পিকেকে ভালো লাগে। আমার পরিবারে একমাত্র বড় ভাইও ফুটবল খেলেন, প্রথম বিভাগে।