‘কর্মকর্তারা চাননি বলেই অবনমন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আবাহনীর পর চট্টগ্রাম মোহামেডান। বাংলাদেশ লিগ থেকে বিদায় নিল চট্টগ্রামের দুটি দলই। কাল কমলাপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে চট্টগ্রাম মোহামেডান অধিনায়ক আরিফুল কবির (ফরহাদ) এই অবনমনের জন্য দুষলেন দলের কর্মকর্তাদের খুবই বিষণ্ন দেখাচ্ছে আপনাকে এবং আপনার দলকে। কেন এই পরিণতি?আরিফুল কবির (ফরহাদ): এটাই হওয়ার কথা। টিমের অফিশিয়ালরা যদি টিমের দিকে নজর না দেন, তাহলে এই অবস্থা হবেই। তার মানে এই অবনমনের জন্য আপনাদের কর্মকর্তারাই দায়ী?আরিফুল: আমরা খেলোয়াড়েরা অনেক স্যাক্রিফাইস করেছি। চট্টগ্রাম আবাহনী অবনমিত হওয়ার পর আমরা চাইছিলাম, চট্টগ্রামের একটি টিম অন্তত টিকে থাক। কিন্তু কর্মকর্তারা চাননি বলেই এই অবনমন। না চাওয়ার কারণ কী?আরিফুল: এই মুহূর্তে আমি সব বলতে চাই না। অফিশিয়ালরাই যদি না চান, তাহলে টিম টিকে থাকে কী করে? তবে আমি খেলোয়াড়দের ধন্যবাদ দেব, তারা অনেক চেষ্টা করেছে। আপনাদের তো অবকাঠামোই নেই। টিকে থাকা কঠিন ছিল না?আরিফুল: কঠিন তো অবশ্যই। বাংলাদেশ লিগটা ২২ ম্যাচের। দুঃখজনক হলেও সত্য, চট্টগ্রামের অবকাঠামো ঠিক নেই। একটা বিল্ডিং টিকে থাকে ভিত্তির ওপর। এই ভিত্তি আমাদের ছিল না। প্রথম ৯ ম্যাচে ১০ পয়েন্ট পাই। ভালোই অবস্থা ছিল। তার পর থেকে অফিশিয়ালরা প্র্যাকটিস করালেন না। টাকা-পয়সার কোনো সমস্যা ছিল?আরিফুল: হ্যাঁ, টাকা-পয়সারও ব্যাপার ছিল। শেষ দিকে এসে টাকা দিয়েছে ক্লাব। সময় থাকতে টাকা দিলে প্র্যাকটিসটা ভালো হতো। চট্টগ্রামের দুটি দল অবনমিত হওয়ায় এখন ঢাকার বাইরের দুটি ভেনু্যুর একটি কমে গেল। এটাকে কীভাবে দেখছেন?আরিফুল: ভাবতেই খারাপ লাগছে। একটা জোন অফ হয়ে গেল। চট্টগ্রামের অফিশিয়ালরা চাইলে শেখ জামালের মতো টিম করতে পারেন। কিন্তু আমার মনে হয়, চট্টগ্রামের অফিশিয়ালরা ফুটবল পছন্দ করেন না। তাই আমাদের এই হাল। অধিনায়ক হিসেবে আজকের দিনটা নিশ্চয়ই আপনার জন্য খুবই কষ্টের?আরিফুল: আর কী বলব! খুবই কষ্ট লাগছে। এমন হবে স্বপ্নেও ভাবিনি। আপনি তো দীর্ঘ দিন শীর্ষ পর্যায়ে ফুটবল খেলছেন। দেশের ফুটবল কোন পথে আছে?আরিফুল: ফুটবলে পরিবেশ নেই। অনেক নোংরামি হয়। এই কমিটিকে দোয়া করি, পরিবেশটা ফিরিয়ে আনুক। আজ ফুটবলে দর্শক হয় না। এটা কি এক দিনে হয়েছে? ২০ বছর ধরে এই অবস্থা হয়েছে। আপনাদের বিপক্ষেও পাতানো খেলার অভিযোগ আছে...আরিফুল: আমাদের একটা পয়েন্টও কেউ দেয়নি। চট্টগ্রাম আবাহনী কমিটমেন্ট করেও দেয়নি। ওই পয়েন্টটা দিলে আমরা হয়তো সেভ হতে পারতাম। আমরা সব পয়েন্ট পেয়েছি খেলোয়াড়দের যোগ্যতায়। তাহলে ওটা মিথ্যা?আরিফুল: আমরা পাতানো খেলিনি। তবে ঢাকার দলগুলো একজোট হয়ে পয়েন্ট দেওয়া-নেওয়া করেছে ঢাকার বাইরের দলগুলোকে নামাতে। ফরাশগঞ্জ যে টিকে গেছে লিগে, ওরা পয়েন্ট পেয়েছে ঢাকার টিম থেকে। এখন তো ঢাকার বাইরে দল হিসেবে থাকল শুধু ফেনী সকার। ওরা টিকবে?আরিফুল: আমি গ্যারান্টি দিয়ে বলছি, টিকবে না। ঢাকার দলগুলোর যখন যার প্রয়োজন, তিন পয়েন্ট পাচ্ছে। আমরা ঢাকার টিম হলে তিন পয়েন্ট আজ ঠিকই পেতাম। এগিয়ে গিয়েও জিততেই হবে ম্যাচে ৩-২ গোলে হারতাম না আরামবাগের কাছে। এখন চট্টগ্রাম মোহামেডানের ভবিষ্যৎ কী?আরিফুল: ভবিষ্যৎ দেখছি না। খেলোয়াড়েরা দল পাবে না। ফুটবলই হয়তো ছেড়ে দেবে। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বড় শহর। ওখান থেকে এখন ফুটবল হারিয়ে যাবে।