‘কাছের লোকদেরই সমর্থন পাইনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে থেকে একে একে বিদায় নিচ্ছেন অভিজ্ঞ ও পরীক্ষিত সংগঠকেরা। সর্বশেষ শিকার আনোয়ারুল হক (হেলাল)। কাল অনুষ্ঠিত বাফুফের তিনটি সদস্য পদের নির্বাচনে অন্য তিন প্রার্থীর চেয়ে অনেক কম ভোট পেয়েছেন! বাফুফের সাবেক এই সাধারণ সম্পাদক ফুটবল সংগঠকদের সামনে দেখছেন এক অশনিসংকেত ঢাকার বাইরের তিন প্রার্থী ৯৪, ৯৩ ও ৮৫ ভোট পেয়েছেন। আপনি মাত্র ৪৯। আপানার এই হারের কারণ কী?আনোয়ারুল হক: অনেক কারণ। প্রথমত, আমি ছাড়া বাকি তিনজন জেলার প্রার্থী। তারা এক হয়ে গেছে। আমি ছিলাম আলাদা। বলতে পারেন, ভোটের মাঠে আমি বিচ্ছিন্ন হয়ে পড়ি।  আপনি বাফুফের সাধারণ সম্পাদক ছিলেন ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত। আপনার প্রতি ভোটারদের এত কম সমর্থন কেন?আনোয়ারুল: আসলে আমাকে যাঁদের সাহায্য করার কথা, তাঁরা তা করেননি। যেটা ফোরাম (জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ ফোরাম) করেছে। ফোরাম তাদের প্রার্থী পাস করিয়ে নিয়েছে। আমার জন্য এ কাজটি কেউ করেননি। কাছের লোকদেরই সমর্থন পাইনি। এই যে আপনার পাশে দাঁড়াল না অনেকে, এটার পেছনের কারণ কী হতে পারে?আনোয়ারুল: কেউ কেউ হয়তো ভেবেছে, আমাকে পাস করানোর দরকার কী! কেউ হয়তো আমি পাস করলে সমস্যা মনে করেছেন। সবাই বসে এ নিয়ে আলোচনা করলে একটা পথ বেরোতো। আমি হয়তো ফেডারেশনে থাকতাম। কিন্তু কে কার জন্য করবে!  তার পরও এত কম ভোট পাবেন, ভাবতে পেরেছিলেন?আনোয়ারুল: অনুমান করতে পারছিলাম। আজ ভোট শুরুর পরই তা পুরোপুরি বুঝে যাই। ভোট গণনার সময় আমি চলে এসেছি। ফুটবলে এখন শত্রু-মিত্র দেখা যাচ্ছে। আমি একজনের সঙ্গে কথা বললে আরেকজন মনঃক্ষুণ্ন হন....এই জিনিসটা চোখে লেগেছে বেশি। আগের আন্তরিকতা নেই। বাফুফেতে গত কমিটির সময় থেকেও এখন অনৈক্যের সুর বেশি শোনা যাচ্ছে। তাহলে বাফুফে কোন দিকে যাচ্ছে?আনোয়ারুল: আমি বলতে পারব না। তবে নতুনেরা কাজ করার পর বোঝা যাবে। নতুন অনেকে এলেও সভাপতি বদল হয়নি। তিনিই মূলত ফেডারেশন চালান। সভাপতি যেভাবে চালাবেন, সেভাবেই চলবে, এই আর কী!  সহসভাপতি পদে মনজুর হোসেন মালু, শওকত আলী খানরা হেরেছেন। এবার আপনি বিদায় নিলেন। সংগঠকদের এই প্রস্থানকে কীভাবে দেখছেন?আনোায়ারুল: একদিন সবাইকেই যেতে হবে। আমি তা-ই মেনে নিয়েছি। তবে কষ্ট লাগছে, যখন অনেকে এসে বলেছে, আপনার নিজের এবং কাছের লোকেরাই চায়নি আপনি জিতুন। এটা দুঃখজনক।  এখন কী করবেন ঠিক করেছেন?আনোয়ারুল: আমার ক্লাব মোহামেডানে সময় দিতে চাই। আমি মোহামেডানের পরিচালক। তা ছাড়া পরিবারকে আরও সময় দেব। তবে বাফুফে থেকে বিদায় নিলেও ফুটবলের সঙ্গেই আছি। এএফসির ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে যাব। অভিজ্ঞ সংগঠকদের জায়গা পূরণ সহজে হবে না, বলছেন অনেকে। আপনি কী বলেন?আনোয়ারুল: আমিও একই কথা বলব। সংগঠকদের মূল্যায়ন না হলে তারা হারিয়ে যাবে। এরই মধ্যে সংগঠকেরা দূরে সরে যাচ্ছে। এই ধারা চলতে থাকলে ভবিষ্যতে আর কেউ আসবে না। ক্লাব এর ভুক্তভোগী হবে। তাই আমি বলব, সংগঠকদের মূল্যায়ন হওয়া উচিত। বাফুফেসহ সব ফেডারেশনের নির্বাচনেই জেলা হয়ে উঠছে নিয়ন্ত্রক। এই অবস্থা ফুটবলের জন্য কতটা ক্ষতিকর হতে পারে?আনোয়ারুল: ফোরাম অনেক শক্তিশালী। সেটি আবার প্রমাণিত। এ অবস্থায় বাফুফের বর্তমান ভোটপদ্ধতি বদলাতে হবে। প্রতিটি জেলা ভোটার না করে ৬৪টি জেলার জন্য একটা কোটা দেওয়া যায়। জেলা থাকবে বিভাগের অধীন এবং তারা নিজেরা ভোট করে কাউন্সিলর হবে। আমার মনে হয় এভাবেই হওয়া উচিত।