‘কালচারাল ফাস্ট ফুড’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে চলছে শিল্পী ওয়াকিলুর রহমানের শিল্পকর্ম প্রদর্শনী। ‘কালচারাল ফাস্ট ফুড’ নামের এই প্রদর্শনী শুরু হয়েছে গত বুধবার। এই প্রদর্শনীতে প্রধানত আলোকচিত্রকে অবলম্বন করে কাজ করেছেন। আধুনিক নগরজীবনে খাদ্যাভ্যাস কী করে বদলে যাচ্ছে, সেই বিষয়টি দেখিয়েছেন তিনি এই প্রদর্শনীতে। প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল সোমবার পর্যন্ত; প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি।