‘কী বোলিংটাই না করেছিলাম!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকে তাঁকে মারমার কাটকাট ব্যাটসম্যান বলেই চেনে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং পারফরম্যান্সটাও তাঁর। ২০০৪ সালে ঢাকায় ৩১ রানে নিয়েছিলেন ৫ উইকেট। নিউজিল্যান্ডের আরেকটি সফরের সময় কেমন আছেন আফতাব আহমেদ আবার বাংলাদেশে এসেছে সেই নিউজিল্যান্ড। মনে পড়ছে সেই বোলিংয়ের কথা?আফতাব: নিউজিল্যান্ডের কথা শুনলেই ওটা মনে পড়ে। আমার নিজেরই তো ওই বোলিংয়ের কথা বিশ্বাস হতে চায় না! হা হা হা। ওই ম্যাচের আগে কিন্তু ওয়ানডেতে আমি কখনো বলই করিনি। সেদিন কী বোলিংটাই না করেছিলাম! আমার কাছে সবগুলো উইকেটের ছবি আছে। মাঝেমধ্যে ওগুলো বের করে দেখি। শুধু কি স্মৃতিচারণা করেই দিন কাটছে, নাকি প্র্যাকটিস-ট্যাকটিসও করছেন?আফতাব আহমেদ: তা তো করছিই। এই তো বিকেলে প্র্যাকটিস করে এলাম। বিভাগীয় স্টেডিয়ামে গিয়েছিলাম, অনেকক্ষণ প্র্যাকটিস করলাম। এখন বাসায় আছি। একা একাই প্র্যাকটিস করছেন?আফতাব: না। আগে কয়েক দিন চট্টগ্রামের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে প্র্যাকটিস করেছি। এখন তো বিভাগীয় দলেরই প্র্যাকটিস চলছে। বাংলাদেশের খেলা দেখবেন না?আফতাব: দেখব তো বটেই। তবে জাতীয় লিগ খেলতে বগুড়ায় থাকব তো, মাঠে যাওয়া হবে না। যে ম্যাচ মিস করব, পরে দেখে নেব। বাংলাদেশের খেলা মিস করতে চাই না। আপনি খেলতে পারছেন না। কষ্ট লাগে না?আফতাব: এ কষ্ট কীভাবে বলে বোঝাব! খুবই কষ্ট লাগে। জাতীয় দলে খেলার জন্য আমার যে কী টান, তা আসলেই কাউকে বোঝাতে পারব না। ফেরার স্বপ্ন দেখেন না?আফতাব: দেখি তো। জাতীয় দলে ফেরার স্বপ্ন না দেখলে এখন কি আর খেলা চালিয়ে যেতাম! এই জাতীয় লিগে আর প্রিমিয়ার লিগে অনেক রান করতে চাই। রান করতে পারলে তো ফেরা যাবেই। আর না পারলে অন্য কথা ভাবব। অন্য কথা মানে! ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন না তো!আফতাব: এখনো ভাবছি না। তবে ভালো খেলতে না পারলে তো শুধু শুধু খেলে যাওয়ার কোনো অর্থ নেই। নিজেকে বলেছি, খেললে ভালো রান-টান করে খেলব, না হলে নাই। নিজেকে কি কোনো সময় বেঁধে দিয়েছেন?আফতাব: তা দিইনি। কিন্তু সময় তো আর অনেক নেই। যত বেশি দিন বাইরে থাকব, ততই আড়ালে পড়ে যাব। দেরি হলে কাজটা আরও কঠিন হয়ে যাবে। তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি সময় নেব না।  আফতাবের আত্মবিশ্বাসে কি চিড় ধরে গেল?আফতাব: নাহ্। মোটেও না। আমার বিশ্বাস আছে, আমি ফিরতে পারব। ক্রিকেট ছাড়া আর সময় কাটছে কী করে?আফতাব: কেন, আমার মেয়ে আছে না! ওর বয়স বছর তিনেক হলো। ওর সঙ্গেই অনেক সময় কেটে যায়। এরপর বাসায় একটু সময় দিই। মেয়েকে কি খেলায় আসতে উৎসাহ দেবেন?আফতাব: ও কী হবে, এটা ও ঠিক করবে। তবে ছেলে হোক আর মেয়ে, আমি কাউকে ক্রিকেটার হতে উৎসাহ দেব না। যে কষ্ট ক্রিকেট খেলায়! আমার ছেলেমেয়ে আমার সামনে এত কষ্ট করবে? আমি চাই না। মাঝে তো ভাড়াটিয়ার সঙ্গে কী একটা ঝামেলার জন্য খবর হয়েছিলেন...আফতাব: আর বলবেন না। ওই ছেলেটা মানসিকভাবে অসুস্থ। কিছুদিন চিকিৎসাও নিয়েছে। মাঝেমধ্যেই এর-ওর সঙ্গে গন্ডগোল করে। ওই দিন আমি বাধা দিতে যাওয়ায় গোলমাল। এখন অবশ্য কোনো ঝামেলা নেই।