‘কৃশ ৩’ প্রাপ্তবয়স্কদের জন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূতিক রোশনের কৃশ সিরিজের পরবর্তী চলচ্চিত্রটিতে হলিউডের চলচ্চিত্র স্পাইডারম্যানের ছোঁয়া লাগছে। ‘কৃশ ৩’ তাই শিশুতোষ চলচ্চিত্রের পরিবর্তে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র হিসেবেই মুক্তি পাবে। স্পাইডারম্যানের মতো কৃশ ৩ ছবিতে হূতিককে নিজের সঙ্গে লড়তে দেখা যাবে।কৃশ সিক্যুয়েলের আগের দুটির চেয়ে তৃতীয় সংস্করণটিতে মারামারির দৃশ্য থাকছে বেশি। তাই একে আর শিশুতোষ বলা যাচ্ছে না। এটি ন্যূনতম ১৮ বছর বা প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী। এক খবরে জানিয়েছে টিএনএন। এ ছবিতে স্পাইডারম্যানের মতো অন্ধকার শক্তির কাছে আত্মসমর্পণ করবে কৃশ। তারপর কৃশকে লড়তে হবে নিজের সঙ্গে। এ ছবিতে হূতিকের সহশিল্পী হিসেবে থাকছেন কঙ্গনা রানাউত। তিনি এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর চরিত্রে অভিনয় করবেন। তাঁর অধীনে থাকবে বিশাল এক সেনাবাহিনী। কঙ্গনার এ বাহিনীর সঙ্গে লড়তে হবে কৃশকে। এ ছাড়াও কৃশ ৩-এ দেখা যাবে ‘কোয়ি মিল গ্যায়া’র সেই জনপ্রিয় এলিয়েন চরিত্র ‘জাদু’কেও। এ পর্বে জাদুর চারটি সন্তান থাকবে।