‘কে হতে চায় কোটিপতি’ শেষ হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শেষ হচ্ছে দেশ টিভিতে প্রচারিত রিয়েলিটি শো ‘কে হতে চায় কোটিপতি’র প্রথম আসর। তাই আজকের পর্বটি একটু আলাদা। আজ হট সিটে থাকছেন আমন্ত্রিত অতিথি আলী যাকের ও সারা যাকের। তাঁরা ‘কে হতে চায় কোটিপতি’র উপস্থাপক আসাদুজ্জামান নূরের মুখোমুখি হয়েছেন। জানা গেছে, ‘কে হতে চায় কোটিপতি’র এই অনুষ্ঠান থেকে জেতা অর্থ তাঁরা দান করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে।অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে ‘কে হতে চায় কোটিপতি’র দ্বিতীয় আসর আয়োজন করা হবে।জনপ্রিয় রিয়েলিটি শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’-এর বাংলাদেশি সংস্করণ ‘কে হতে চায় কোটিপতি’। অনুষ্ঠানের সহযোগী হিসেবে আছে রবি, দেশ টিভি, ডেলটা বে ও রেড ডট।