জাতীয় বক্সিং শুরু হয়েছে কাল মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করছেন ১৯৮৬ সিউল এশিয়ান গেমসে হেভিওয়েট বক্সিংয়ে ব্রোঞ্জজয়ী মোশাররফ হোসেন। বাংলাদেশের পক্ষে এশিয়াডে একমাত্র ব্যক্তিগত পদকজয়ী কথা বললেন দেশের বর্তমান বক্সিং আর নিজের পাওয়া না-পাওয়া নিয়ে আপনি কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন!মোশাররফ হোসেন: হারিয়ে যাইনি। আমাকে দেখতে হলে তো একটা কাজ দিতে হবে। কই, কেউ তো কোনো কাজ দিল না। তাহলে এই যে এখন বিচারক হয়ে এলেন। এটাও একটা কাজ...মোশাররফ: এটা তো ফেডারেশনের সদস্য হয়েছি বলেই। আমি চাই, সরকার আমাকে একটা কাজ দিক, সেটা বক্সিং বা অন্য কোনো কিছু হতে পারে। খেলাধুলায় যেকোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত। ফেডারেশন সদস্য হয়েছেন, এটাও তো একটা দায়িত্ব...মোশাররফ: ফেডারেশনের সদস্য হয়েছি বর্তমান কমিটির সময়। সভা হলে রাজশাহী থেকে ঢাকায় আসি। নইলে আর কী করার আছে! কিছুই করার নেই!মোশাররফ: অবশ্যই আছে। ২০০৪ সালে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নিয়েছি। টুকটাক ব্যবসা করি আর রাজশাহীতে সিটি বক্সিং ক্লাবে বক্সিং প্রশিক্ষণ দিই। এই যে প্রতিযোগিতা হচ্ছে, কেমন দেখছেন?মোশাররফ: কিছু ভালো দিক আছে। আগের চেয়ে সুযোগ-সুবিধা বেড়েছে। এখন সাফে সোনা পেলে সরকার বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেয়। আমি ১৯৮৫ সাফে গোল্ড, পরের বছর এশিয়াডে পদক জিতি, কিন্তু সরকার বা আমার বিভাগ আমাকে কিছুই দেয়নি। আপনার জায়গায় যাওয়ার মতো বক্সার কি দেখেন এখন?মোশাররফ: জাহাঙ্গীর নামে আমার নিজের গড়ে তোলা একটা ছেলে আছে। আমার বিশ্বাস, ও ভালোই করবে। এবার তো সাফে দুটি ছেলে সোনা পেয়েছে। ওরা আরও ভালো করবে। আপনি তো রাজশাহীতে থাকেন। সেখানে বক্সিং চর্চাটা কেমন চলছে?মোশাররফ: ভালোই চলছে। এই প্রতিযোগিতায় অর্ধেক বক্সারই রাজশাহীর। সেখানে তিনটি বক্সিং ক্লাব আছে। মডার্ন, সিটি, জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত একটি ক্লাব। এশিয়াডে ব্রোঞ্জ জয়ের সেই স্মৃতি মনে পড়ে?মোশাররফ: মনে তো পড়েই। সেমিফাইনালে নেপালের বক্সারকে হারিয়েছিলাম। ৩৮ সেকেন্ডে নকআউট করেছি, যেটা ছিল তখনকার এশিয়ান রেকর্ড। এরপর পাকিস্তানের সঙ্গে হেরে যাই। সাফে সোনা জিতেছি এক পাকিস্তানিকে হারিয়ে। আপনাদের সময়ের পর বক্সিং আর এগোতে না পারার কারণগুলো কী? মোশাররফ: স্বজনপ্রীতি, অজ্ঞতা আর যাঁর সেখানে থাকা উচিত সেখানে না থাকাই মূল কারণ। বক্সিংয়ে আপনার কোনো উত্তরসূরি কি আমরা দেখব?মোশাররফ: একমাত্র ছেলেকে আনতে পারতাম। কিন্তু ২ বছর বয়সে সে পঙ্গু হয়ে যায়। এখন বয়স ২০। হুইলচেয়ারে চলাফেরা করে। অনেক টাকার ব্যাপার, বিদেশে নিয়ে চিকিৎসাও করাতে পারছি না। কিছু করার নেই, এ আমার দুর্ভাগ্য!