‘কোচকে কাজ দিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনুল হক অবসর নেওয়ায় জাতীয় ফুটবল দলে এখন সবচেয়ে সিনিয়র খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে আমিনুলের ছায়ায় ঢাকা পড়ে আছেন তাঁরই প্রতিদ্বন্দ্বী গোলরক্ষক। আমিনুলবিহীন জাতীয় দলে এখন নতুন সংকট কোচ। ক্যারিয়ারজুড়ে দেখে আসা এই কোচ-সংকট নিয়ে বলছেন মুক্তিযোদ্ধার অধিনায়ক রুবচিচ চলে গেলেন। নতুন কোচ ইয়োভানভস্কিও আপাতত আসছেন না। সব দেখেশুনে আপনার উপলব্ধি কী? বিপ্লব ভট্টাচার্য: খারাপই লাগছে। আমরা তো চাই, একজন কোচ এসে দীর্ঘ সময় থাকবেন। কোচ হুট করে চলে গেলে ব্যাপারটা দেখতেও ভালো লাগে না। সমস্যাটা কী বলে মনে হয় আপনার কাছে?বিপ্লব: আমাদের দেশে অনেক ভালো মানের কোচই আসেন। কিন্তু কোচকে আমরা কাজ দিতে পারি না। আমরা খেলোয়াড়েরা ব্যস্ত থাকি ক্লাব নিয়ে। যদি জাতীয় দল নিয়ে ব্যস্ত থাকতে পারতেন কোচ, তাহলে কাজ করে মজা পেতেন।  এ সমস্যা থেকে বেরোনোর পথ কী?বিপ্লব: কোচের আন্ডারে দুটি দল রাখা উচিত। একটা হলো মেইন ন্যাশনাল টিম, অন্যটা ‘বি’ টিম। এটা হলে কোচ সারা বছর মূল খেলোয়াড়দের না পেলেও ‘বি’ টিম নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু এটা তো হচ্ছে না...বিপ্লব: যে করেই হোক এটা করতে হবে। ‘বি’ টিমের খেলোয়াড়দের অল্প বেতনের মধ্যে এনে সমস্যার সমাধান করা যায়। তাহলে এদের চাইলেই পাবেন কোচ। তেমন খেলোয়াড় কি আছে আমাদের?বিপ্লব: আছে। অনেক প্লেয়ার সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে খেলে, এদের ফরেন কোচের আন্ডারে দিয়ে দেওয়া যায়। কারণ ওই খেলোয়াড়দের তো ক্লাবে খেলার প্রেশার নেই। আপনি তো দীর্ঘদিন ধরে শীর্ষ পর্যায়ে খেলছেন। বাংলাদেশের জাতীয় দলের বর্তমান অবস্থা দেখে খারাপ লাগে না?বিপ্লব: এটা তো না বললেও চলছে। ভারতের দিকে তাকান, কাল (পরশু) কাতারের সঙ্গে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের খেলা দেখেছি টিভিতে। ভারতে কত প্লেয়ার উঠে আসছে। আমাদের এখানে নেই। ভারতের দিকে তাকালে মনটা খারাপই হয়ে যায়। জাতীয় দলে আপনি বাফুফের কোনো পরিকল্পনা দেখেছেন কখনো?বিপ্লব: আমি শুধু বলব, আমাদের একটা প্ল্যান দরকার। ঘরোয়া লিগ চলার সময় ন্যাশনাল টিমের ট্যুর এলে সমস্যাটা হয়। আমাদের তো প্লেয়ার কম। এখন নতুন প্লেয়ার বের করে আনতে হবে।  রুবচিচের চলে যাওয়াটা কীভাবে দেখছেন?বিপ্লব: তিনি যেভাবে চলে গেছেন ঠিক হয়নি। কোনো কিছু না বলে যওয়াটা আমি সমর্থন করতে পারি না। কোনো সমস্যা থাকলে রুবচিচ বলতে পারতেন। রাতের আঁধারে কেন যাবেন? ন্যাশনাল টিমের ওপর এখন একটা প্রেশার পড়ে গেছে। আপনারা খেলোয়াড়েরা এটা নিয়ে নিশ্চয়ই নিজেদের মধ্যে কথা বলেন। বাইরের লোকজন কিছু জিজ্ঞেস করে আপনাদের?বিপ্লব: অনেকেই জানতে চায়, কোচ কেন চলে গেলেন। কী বলব! বাইরের লোক তো আর আসল বিষয়টা বোঝে না। মূল কথা হলো, কোচকে এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে। কাজ করতে না পারলে কোনো কোচই খুশি হবেন না।পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ সামনে। কী ভাবছেন?বিপ্লব: আসলে ২০-২৫ জন খেলোয়াড় দিয়ে কিছু হবে না। আবারও বলি, আমাদের খেলোয়াড় তৈরি করা দরকার। কারণ এই অল্প খেলোয়াড়ের মধ্যে চোট-আঘাত আছে। যা-ই হোক, এখন এসব নিয়ে বলে তো সমাধান হয়ে যাবে না। আমিনুল জাতীয় দলে নেই। তাঁর বিদায়টাকে কীভাবে নিচ্ছেন?বিপ্লব: আমিনুল আরও কয়েকটা বছর ন্যাশনাল টিমে খেলতে পারত। কেন যে ও অবসর নিল বুঝলাম না। যা-ই হোক, এ নিয়ে আমার বলার কিছু নেই।