‘কোচের অভাব অনুভব করেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ দ্বীপপুঞ্জের আইল অব ম্যানে চতুর্থ যুব কমনওয়েলথ গেমস শেষ হয়েছে তিন দিন আগে। প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের পাপিয়া রানী সরকার। পরশু দেশে ফিরে কাল বিকেএসপি থেকে ফোনে জানালেন নিজের অভিজ্ঞতা আর স্বপ্নের কথা আপনি তো যুব কমনওয়েলথ গেমসে ১০০ মিটারে সেমিফাইনালে উঠেছিলেন। এতটা আশা করেছেন আগে?পাপিয়া রানী সরকার: শুরুতে এতটা আশা করিনি। কারণ, অন্য খেলোয়াড়েরা অনেক ভালো। একটা হিটের পরই সেমিফাইনালে ওঠার পর আশাটা বেড়ে গিয়েছিল। টাইমিং কেমন হয়েছে?পাপিয়া: হিটে আমার টাইমিং ছিল ১২.৬৬ মিনিট। সেমিফাইনালে ১২.৬৩। ওখানে অন্যদের সঙ্গে নিজের পার্থক্য কোন জায়গায় মনে হয়েছে?পাপিয়া: মূল পার্থক্যটা মনে হয়েছে উচ্চতায়। ওরা হাইটে বেশ লম্বা। তা ছাড়া আমাদের অনুশীলনের তুলনায় ওদের অনুশীলনটা হয়তো আরও ভালো। ওদের টাইমিংও ভালো ছিল আমার চেয়ে। এখন ভালো করার জন্য আপনি কী কী করতে চান?পাপিয়া: ভালো প্র্যাকটিস করতে চাই। আরেকটা কথা, ভবিষ্যতে বিদেশে গেলে দলের সঙ্গে কোচ চাই। অন্য সব দেশের খেলোয়াড়দের সঙ্গে কোচ ছিল, আমাদের সঙ্গে ছিল না। কোচের অভাব খুব বেশি অনুভব করেছেন?পাপিয়া: অনেক বেশি। আমাদের দেশে কোচ নেওয়া হয় না, নেওয়া হয় কর্মকর্তা। কোচের অভাব ভীষণভাবে অনুভব করেছি। এখন ধরেন, আমাকে যিনি অনুশীলন করান, তিনি তো আমার সমস্যাটা সবচেয়ে ভালো বুঝবেন। আমাকে তো হেল্প করার কেউ ছিল না। এমনিতে ওখানে অন্য খেলোয়াড়দের সঙ্গে কথা-টথা হয়েছে?পাপিয়া: হ্যাঁ, কথা হয়েছে। ভারত-শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। অস্ট্রেলিয়ার প্লেয়ারটি সেমিফাইনালে আমার হিটে ছিল। সে আমাকে জিজ্ঞেস করেছে, ‘তুমি কি ভয় পাচ্ছ?’ আমি বলেছি, না না, আমি নার্ভাস ফিল করছি না। সে বলেছে, ‘ওকে।’ ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে পরিচয় হয়েছে। আমার টাইমিং কত—এসব জিজ্ঞেস করেছে ওরা। বাংলাদেশের অন্যরা কেমন করেছে?পাপিয়া: আমি ছাড়া একজন বক্সার এবং দুজন সাঁতারু ছিল এই সফরে। ওরা সবাই প্রথম হিটেই বাদ পড়েছে। এবারই প্রথম বিদেশে গিয়েছেন। কেমন উপভোগ করলেন?পাপিয়া: দারুণ উপভোগ করেছি। জায়গাটা অনেক সুন্দর। পাহাড়ঘেরা। সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ। আমরা তিন হাজার মিটার উঁচু পাহাড়ে উঠেছি। আমাদের হোটেলের সামনে একটা সমুদ্র ছিল। ওখানে আমি আর সাঁতারু সোনিয়া পানিতে পাথর কুড়িয়েছি। ছবি-টবি তুলেছি। আপনার বাবা-মা নিশ্চয়ই খুব খুশি?পাপিয়া: বাবা-মা অনেক খুশি। বাবা নিখিল চন্দ্র সরকার আগে দর্জির কাজ করতেন, এখন করেন না। নেত্রকোনা জেলার আটপাড়া থানার নোয়াপাড়া গ্রাম আমাদের। জমিজমা আছে। বাবা ওগুলো দেখাশোনা করেন। সব মিলিয়ে এই সফর থেকে আপনি কী শিখলেন?পাপিয়া: প্র্যাকটিস সম্পর্কে অনেক কিছু শিখেছি। অনেক শৃঙ্খলা মানে ওরা। আমরা যেভাবে ওয়ার্মআপ করি, ওরা এভাবে করে না। আপনি তো এবার জাতীয় জুনিয়রে দ্রুততম মানবী হয়েছেন। নিশ্চয়ই দেশের দ্রুততম মানবী হওয়ারও স্বপ্ন দেখছেন?পাপিয়া: দেশে দ্রুততম মানবী হওয়ার স্বপ্ন তো আছেই। ২০০৮ সালে জাতীয় জুনিয়রে প্রথম দ্রুততম মানবী হই। তারপর এ বছর। ১০০ মিটার, লং জাম্প আর রিলেতে সোনা জিতেছি। জ্যাভলিনে হয়েছি দ্বিতীয়। বিকেএসপিতে আমি এখন উচ্চমাধ্যমিকে পড়ছি। সবার সহযোগিতা পেলে অনেক দূর যেতে চাই।