‘কোথাও মুখ দেখাতে পারছি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিলি-মিঠুনের সামনে ক্ষীণ আশা আছে। কিন্তু জাহিদ হোসেনকে আর জাতীয় দলে ডাকবেন না বলে দিয়েছেন কোচ নিকোলা ইলিয়েভস্কি। এ নিয়ে হতাশ, ব্যথিত এবং অনুতপ্ত এই ফুটবলার কাল ফোনে বললেন এমন হবে ভাবতেই পারেননি বাংলাদেশ দলে আপনাকে আর ডাকবেন না বলেছেন ইলিয়েভস্কি। শুনেছেন? জাহিদ হোসেন: আজ (কাল) সকালে পেপারে দেখলাম। দেখে খুবই ভেঙে পড়েছি। এমন কিছু হবে ভাবতেই পারিনি। কেন ভাবতে পারেননি, আপনার অপরাধ তো গুরুতর...জাহিদ: গুরুতর কি না জানি না। লেবাননের বিপক্ষে ঢাকার ম্যাচে (গত ২৮ জুলাই) আমি ভালো খেলছিলাম। কিন্তু মিনিট ত্রিশেক পর কোচ আমাকে তুলে নিলে মানতে পারিনি। অনেক দর্শক এসেছে, আর আমি খেলব না! এই ভেবে মাঠের বাইরে এসে নিজেকে কন্ট্রোল করতে না পেরে পানির বোতলে লাথি মেরেছি। এটা এত দূর গড়াবে কল্পনায় ছিল না। আপনি ভালো, না খারাপ খেলছেন, সেটার বিচারক আপনি না কোচ?জাহিদ: কোচই বিচারক। কিন্তু আমি মাথা ঠিক রাখতে পারিনি। অন্যায় করেছি। এরপর আমি এবং এমিলি-মিঠুন সালাউদ্দিন ভাইয়ের কাছে গিয়ে মাফ চেয়েছি। কোনো ফল পেলাম না। আপনার মা-বাবা কী বলেন?জাহিদ: আব্বা-আম্মা গালাগাল করছে। আব্বা বলেছেন, তোর এখন খেলার বয়স। ওই কাজ কেন করলি? আব্বা টাকা ধার করে আমাকে ছোটবেলায় বিকেএসপিতে ভর্তি করেছিলেন। তাঁর জন্য খুব খারাপ লাগছে। কোচ হলেন শিক্ষক। শিক্ষকের সিদ্ধান্ত না মানা কি ঠিক?জাহিদ: অবশ্যই ঠিক নয়। আসলে এই কোচ আমার সম্পর্কে ভালো করে জানেন না। অল্প কদিন এসেছেন। আমি সব সময় মাঠে ভালো খেলতে চাই। ৬-৭ বছর ধরে খেলছি জাতীয় দলে। ক্রুসিয়ানি, ডিডো, রুবচিচরা আমাকে মাঠ থেকে তুলতেন না। এই কোচ তোলায় আমি মাথা ঠিক রাখতে পারিনি। কোচ বলেছেন, আপনি দুবার শৃঙ্খলা ভেঙেছেন। কেন এই রকম করেন?জাহিদ: ব্যাপারটা হচ্ছে, পাগলামি-টাগলামি যাই করি, আমার কাছে খেলাটাই আসল। মাঠে নামলে কাউকে চিনি না। আমাকে উঠাইলে মাথাটা নষ্ট হয়ে যায়। কী আর বলব, একটু আগে এমিলি ফোন করে বলেছে, ‘দোস্ত এটা কী হলো? আমরা তো মাফ চাইলাম। কিছুই তো করল না।’ ডিডোর ক্যাম্পে শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তি পাওয়া ৮ খেলোয়াড়ের মধ্যে আপনিও ছিলেন...জাহিদ: ডিডো আমার ওপর খেপে ছিলেন অন্য কারণে। প্র্যাকটিসের সময় রানিংয়ে একটু পিছিয়ে পড়েছিলাম। এটার জন্য রেগে যান। এই কোচ একটা মিস পাস দিলেই খেপে যায়। ওটা দেখে আরও খেলা ভুলে যাই।  এখন কী করবেন?জাহিদ: আবাহনীতে খেলে নিজেকে প্রমাণ করব। ভালো লাগলে ভবিষ্যতে কোচ আমাকে ডাকবেন আশা করি।  আপনি এখন কোথায় আছেন?জাহিদ: টাঙ্গাইলের ঘাটাইলে আমাদের বাড়ি। সেখানেই আছি। আজ সকাল থেকে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, এলাকাবাসী—সবাই ফোন করে বলছে, ‘তুই এগুলো কী করছস।’ এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে। ভালোবাসাটা শেষ হয়ে গেল। তারা এখন আমাকে খারাপ বলছে। কোথাও মুখ দেখাতে পারছি না। তাহলে তো আবার নতুন করে শুরু করতে হবে?জাহিদ: হ্যাঁ, এ ছাড়া আর উপায় কী! এমন নয় যে দেশের অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আর্জেন্টিনা-বরণ অনুষ্ঠানে আমাদের নেওয়া হয়নি। মনে হয়েছিল, ওতেই শাস্তি হয়ে গেছে। আপনাদের শাস্তি দেওয়ার মাধ্যমে একটা উদাহরণ তৈরি হয়েছে। আপনি কী মনে করেন?জাহিদ: জানি না। তবে আজকের মতো জীবনে এত ফোন পাইনি। ছোটবেলার স্কুলের টিচাররা পর্যন্ত ফোন করে বলেছেন, ‘তুমি এটা কী করলা। মাফ-টাফ চাও।’ এটা জীবনে বড় শিক্ষা।