‘কোনো কারণ খুঁজে পাচ্ছি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচে তিন হার, এক ড্র, এক জয়। ১১ পয়েন্ট হারিয়ে ফেলেছে শেখ জামাল। গত ম্যাচে তো আরামবাগের কাছে বিধ্বস্ত হয়েছে তিন গোলে! বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা ধরে রাখার পথ শুরুতেই কণ্টকাকীর্ণ। কেন এমন হচ্ছে? কারণটা জানা নেই গত ম্যাচের দলের ভারপ্রাপ্ত অধিনায়ক আতিকুর রহমানের (মিশু) একের পর এক হেরে চলেছে শেখ জামাল। কোনো কারণ কি খুঁজে পেলেন?আতিকুর রহমান (মিশু): না, অনেক ভেবেও কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সবাই খুব হতাশ। চেষ্টা করছি কারণটা বের করতে। একটা কারণ তো দৃশ্যমান। আপনারা খারাপ খেলছেন...আতিকুর: হ্যাঁ, আমরা খুবই খারাপ খেলছি, যেটা হওয়ার কথা নয়। নতুন কোচ চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ওদিকে বিদেশিদেরও মন খারাপ দেখছি কয়েক দিন ধরে। বুঝতে পারছি না, ওরা কেন হতাশ। নিশ্চয়ই ভেতরে কিছু আছে। আপনাদের তো দলের ভেতরে থেকে বোঝার কথা।আতিকুর: বিশ্বাস করুন, কিছুই বুঝতে পারছি না। গত ম্যাচে আমিনুল ভাই জ্বরের কারণে খেলতে পারেননি। আমরা চেয়েছিলাম মাঠে ভালো খেলব। অথচ ফল উল্টো। সবাই মিলে একটা টিম হয়ে খেলতে পারছি না। দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্বয়ং ক্লাব সভাপতি। আপনার কী মনে হয়?আতিকুর: এটা ঠিক, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ছোট ছোট টিমের সঙ্গে আমরা পয়েন্ট হারিয়ে ফেলেছি। এতে বিরাট ক্ষতি হয়ে গেছে। সামনে বড় ম্যাচ। কী অপেক্ষা করছে, জানি না। তবে চাইব, এখান থেকে ঘুরে দাঁড়াতে। শোনা যায়, শেখ জামালের খেলোয়াড়দের মধ্যে বিভক্তি আছে। আসলে বিষয়টা কী?আতিকুর: না, না, এটা ভুল। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। দলটা খুব সুন্দরভাবে চলছে। অধিনায়ক আমিনুল ভাই ভালো গাইড করছেন। সমস্যা হয়েছে, আমাদের টিম কম্বিনেশনটা হচ্ছে না। ক্লাব সভাপতি বলেছেন, খেলোয়াড়দের মধ্যে ভালো করার কোনো চেষ্টাই তিনি দেখছেন না।আতিকুর: এটা ঠিক নয়। দল হারলে খেলোয়াড়েরাই বেশি কষ্ট পায়। আমরা যে কীভাবে আছি, বোঝাতে পারব না। ছোট ছোট ভুল থেকেই গোল খেয়ে যাচ্ছি। তিন ম্যাচ পর কোচ বদল। এ কারণে কি কোনো সমস্যা হচ্ছে?আতিকুর: প্রথম এক-দুই দিন হয়তো একটু এলোমেলো লেগেছে। এখন সবই ঠিক। ইউসুফ ভাই ভালো অনুশীলন করাচ্ছেন। তিনি বলছেন ছোট ছোট পাসে খেলতে। আমরা মাঠে লং বল খেলছি। কোচ বলছেন ডিফেন্স ঠিকভাবে করতে, আমরা সবাই রক্ষণে আসতে পারছি না। গ্যাপ হয়ে যাচ্ছে। প্রচুর বল নষ্ট করছি। কোচ বদল হওয়ায় খেলার ধরনে কী বদল এসেছে?আতিকুর: দুই কোচের খেলার ধরন একই রকম। কাজেই এতে কোনো সমস্যা হচ্ছে না। ট্রেনিং সিস্টেমটা যা একটু আলাদা। এমন চলতে থাকলে আগামী বছর দল নাও গড়তে পারেন বলে আভাস দিয়েছেন ক্লাব সভাপতি। আপনি নিজে শঙ্কিত?আতিকুর: আমি শঙ্কিত নই। অবস্থার উন্নতি হবেই। এ মৌসুমেই আমরা নেপালে একটা এবং দেশে ফেডারেশন কাপ জিতেছি। কাজেই আমাদের সামর্থ্য আছে ভালো করার। এভারটনকে নিয়ে অনেক কথা শোনা যায়। ব্রাজিলের এই মিডফিল্ডার কেন এবার এত ম্রিয়মাণ?আতিকুর: ও নিজের খেলা খেলছে। ডানে বললে বামে এসে খেলছে। টিম গেমে ওকে পাওয়া যাচ্ছে না। এটা সবার জন্যই হতাশাজনক।