‘কোলাভেরি দি’ গানে কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কোলাভেরি দি’ গানে ভারত মাত, দুনিয়া মাত। বুধবার সেই গানের তালে মঞ্চে নেচে দর্শক মাতালেন বলিউড তারকা কারিনা কাপুর। ভারতের সপ্তম অপ্সরা অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই গানের সুরে নেচেছেন তিনি। চার্টের শীর্ষে থাকা কেবল এই দক্ষিণী গানই নয়, ‘নাক্কা মুক্কা’ (কাধালিল ভিজহুন্দেন) ও তেলুগু ছবি আরিয়া ২-এর ‘রিঙ্গা রিঙ্গা’ গানের সঙ্গেও নেচেছেন কারিনা। সূত্র জানায়, এর আগে আর কোনো অভিনেত্রী ‘কোলাভেরি দি’ গানে মঞ্চে কীর্তি-কারিশমা দেখাননি। কারিনাই প্রথম। পিটিআই।