‘ক্যানসারের চিকিৎসা সফলভাবে শেষ হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় ক্যানসারের চিকিৎসা সফলভাবে শেষ হয়েছে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। গতকাল শুক্রবার দেশে ফিরে তিনি এই দাবি করেন। রয়টার্স ও বিবিসি অনলাইন সূত্রে এ কথা জানা যায়।টেলিভিশনে প্রদর্শিত ভিডিওতে দেখা গেছে, চিকিৎসা শেষে ১১ দিন পর রাজধানী কারাকাসে ফিরে চাভেজ মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে আলিঙ্গন করছেন, ফুর্তিতে গান গাইছেন।জাতির উদ্দেশে দেওয়া ভাষণে চাভেজ বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, চিকিৎসা দলের পরিকল্পনা অনুযায়ী গত কয়েক দিনে আমার সফলভাবে রশ্মিবিকিরণ পদ্ধতির চিকিৎসা পর্ব শেষ করেছি।’ভেনেজুয়েলার নেতা বলেন, ‘এই চিকিৎসা কাজে লাগবে—এমন আশা নিয়েই আমি দেশে ফিরেছি।’চলতি বছরের অক্টোবরে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু চাভেজের স্বাস্থ্যগত অনিশ্চয়তার কারণে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে।এর আগে দেশটির বিরোধীরা দাবি করেছে, চিকিৎসার জন্য চাভেজ ভালোভাবে দেশ পরিচালনা করতে পারছেন না। ভেনেজুয়েলা পরিচালিত হচ্ছে টেলিফোন বা টুইটারের মাধ্যমে। বিরোধীদের এ দাবি নাকচ করেছেন চাভেজ।