ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটার বিতাড়নের সিদ্ধান্ত হয়েছে বিসিবির বার্ষিক সভায়। বাতিল হয়ে গেছে ক্রিকেটার হিসেবে বিসিবির কাউন্সিলর হওয়ার বিধান। জাতীয় দলের সাবেক অধিনায়ক, নির্বাচক এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি নাঈমুর রহমান এই সিদ্ধান্তকে বলেছেন দুঃখজনক ক্রিকেটারদের আর সরাসরি বিসিবির কাউন্সিলর হওয়ার সুযোগ রইল না। ক্রিকেটারদের সংস্থা কোয়াবের সভাপতি হিসেবে আপনার প্রতিক্রিয়া কী?নাঈমুর রহমান: দুঃখিত ছাড়া আর কিছু বলার নেই। এটা ক্রিকেটারদের জন্য অপমানজনক। কী এত জরুরি দরকার হলো ক্রিকেটারদের বের করার, বুঝলাম না।্রকোয়াবের স্বীকৃতির জন্যও নাকি আবেদন করতে হবে। আমরা যদি স্বীকৃত না-ই হই, আগের গঠনতন্ত্রে কোয়াবের উল্লেখ থাকে কী করে? ইজিএমে নাকি বলা হয়েছে, আমাদের স্বীকৃতি দিলেও ফিকার সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখতে পারব না। আমরা কার সঙ্গে সম্পর্ক রাখব, সেটা তো আমাদের ব্যাপার। আমরা তো আমাদের সত্তা হারাতে পারি না। তাঁরা ভালো করেই জানেন, এ রকম শর্ত দিলে আমরা মানব না। আপনার কী মনে হয়, কেন এ ধরনের একটা সিদ্ধান্ত হলো?নাঈমুর: সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আপনারাই তুলনা করে দেখুন না, বিসিবিতে ক্রিকেটার থাকলে কী হয় আর ক্রিকেটার না থাকলে কী হবে। এটা ঠিক, সাবেক ক্রিকেটারদের অনেকেই সেভাবে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত নন। আর আমরাও মানি দেশের ক্রিকেটে ক্লাবের অবদান অনেক। কিন্তু যেসব জেলায় ঠিকভাবে লিগ হয় না, সেসব জেলার অনেকেও বোর্ডে পরিচালক হয়ে বসে আছে। তাদের জেলায় খবর নিন, এলাকার ক্রিকেটের জন্য তাঁরা কী করেছেন। বলা হচ্ছে, অন্য ৯টি টেস্ট খেলুড়ে দেশের বোর্ডেও খেলোয়াড়দের সরাসরি বোর্ডে আসার সুযোগ নেই...নাঈমুর: মানি, নেই। কিন্তু যখন ১৫ জন ক্রিকেটারকে বোর্ডে আসার সিদ্ধান্ত হয়েছিল, তখনো তো এটা ছিল না! এখন কী দরকার হলো এতসব ভাবার? অন্য দেশে একজন ক্রিকেটার অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে কোনো না কোনো কাজে লাগানো হয়। আমাদের বোর্ড কর্মকর্তাদের তো সে রকম মানসিকতা নেই। তা ছাড়া বিসিবি ছাড়া আর কোনো দেশে ২৪-২৫ জন পরিচালকও লাগে না বোর্ড চালাতে। তাহলে এই সংখ্যাও কমানো হোক। গঠনতন্ত্র সংশোধনী কমিটির প্রধান বলেছেন, বোর্ডে ক্রিকেটারদের উপস্থিতি দেশের ক্রিকেটের কোনো উপকারে আসে না। কী বলবেন?নাঈমুর: আমি এর সঙ্গে একমত নই। কাউন্সিলর হিসেবে যে ১৫ জন ক্রিকেটার আসে, তাদের বোর্ডের কোনো কমিটিতে রাখা হয় না। কোনো কাজ দেওয়া হয় না। বিশ্বকাপের সময় ক্রিকেট-সংশ্লিষ্ট না হওয়ার পরও অনেকের নিকটজনেরা অনেক দায়িত্ব পেয়েছে। কিন্তু ক্রিকেটারদের কাজে লাগানো হয়নি। তবে ওনারা সব সময়ই এটা মনে করে আসছেন। আবার আমরাও মনে করি, ক্রিকেটাররা ক্রিকেট না খেললে ওনারা বোর্ডের দরজা পর্যন্ত আসতে পারতেন না। জেলায় বসে যা করছেন তাই করতেন। খেলা না হলে কিসের বোর্ড পরিচালক হতেন তাঁরা? দেশের ক্রিকেটের জন্য কী করছেন তাঁরা? বাংলাদেশ দল এখনো সহজাত প্রতিভার ওপরই নির্ভরশীল। কয়জন পরিচালক কয়জন ক্রিকেটারকে উঠিয়ে আনার পেছনে ভূমিকা রেখেছেন? আসলে বোর্ডে ক্রিকেটাররা থাকলে অন্যদের অসুবিধা হয় বলেই এই সিদ্ধান্ত। জেলা থেকে আসা এক কাউন্সিলর ইজিএমে বলেছেন, ক্রিকেটারদের নাকি তাঁরাই জন্ম দেন। কতটা সত্যি এই দাবি?নাঈমুর: যিনি এই দাবি করেছেন, তাঁর জেলা থেকে কয়জন ক্রিকেটার উঠে এসেছে আগে সেটা বলতে বলুন। তিনি তাঁর জেলার ক্রিকেটের জন্য কী করেছেন, সেখানে লিগ হয় কি না, এসবও জানতে চাই।