বেশ কিছুদিন ধরেই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে অচলাবস্থা চলছে। এমন অবস্থায় ১৭ বছর পর গত পরশু ক্লাবের শীর্ষ পদ থেকে পদত্যাগ করলেন মোসাদ্দেক আলী (ফালু)। মোহামেডানের কেন এই হাল? ৪০ বছর ধরে এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকা প্রবীণ ফুটবলার ও কোচ মোহাম্মদ কায়কোবাদ বলেছেন সেসব নিয়েই শুনেছেন নিশ্চয়ই, মোসাদ্দেক আলী পদত্যাগ করেছেন।মোহাম্মদ কায়কোবাদ: হ্যাঁ, খবরটা পত্রিকায় পড়েছি। আপনার কী মনে হয়, কেন তিনি সরে গেলেন?মোহাম্মদ কায়কোবাদ: বেশ কিছুদিন ধরেই ক্লাবে সমস্যা চলছিল। কোনো কিছুই ঠিকমতো চলছিল না। এ কারণেই তিনি পদত্যাগ করেছেন মনে হয়। মোহামেডানের সাংগঠনিক অবস্থা ভঙ্গুর কেন হলো?মোহাম্মদ কায়কোবাদ: ক্লাব সময় ভালোভাবে চলবে এটাই চাই। কিন্তু লিমিটেড কোম্পানি করা নিয়ে সমস্যা চলছিল। ক্লাবে বিভাজন তৈরি হয়েছে। সঠিকভাবে পরিচালনা হচ্ছিল না ক্লাব। এটাই মূল কারণ। আগের মোহামেডান আর আজকের মোহামেডানে পার্থক্য কী?মোহাম্মদ কায়কোবাদ: আমি মোহামেডানে যোগ দিই ১৯৬৯ সালে। তখন ক্লাব পরিচালনায় একটা শৃঙ্খলা ছিল। এখন সেটা নেই। তখনকার কর্মকর্তারা আন্তরিক ছিলেন। এখানকার কর্মকর্তারা আন্তরিক নন, বলব না। এখনকার কর্মকর্তাদের ক্লাব পরিচালনায় দক্ষতার অভাব আছে। ফালু সাহেব ঢোকার পর থেকে ক্লাব সাফল্যের পথেই ছিল। ধারাবাহিকতা ছিল মাঠের পারফরম্যান্সে। কিছুদিন ধরেই আসলে সমস্যাটা হয়েছে। খেলোয়াড়েরা টাকা পাননি দাবি করে কখনো কখনো অনুশীলন বয়কট করেন! মোহামেডানের মতো ক্লাবে এটা হওয়া কী ঠিক?মোহাম্মদ কায়কোবাদ: খেলোয়াড়দের সবই আসলে দেওয়া হয়। কিন্তু সঠিক সময়ে দেওয়া হয় না কখনো কখনো। যে কারণে ক্লাবের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। ক্লাবে আর্থিক সংকট সব সময়ই ছিল। আগে সেটা ক্লাবের ভেতরেই সমাধান হয়ে যেত। এখন সব কথা দ্রুত মিডিয়ায় চলে যায়। মোহামেডানের প্রয়োজনীয় অবকাঠামো হলো না আজও। একটা মাঠ পর্যন্ত করা যায়নি...মোহাম্মদ কায়কোবাদ: হ্যাঁ, এগুলো তো খুবই দরকার। যেকোনো কারণেই হোক হয়নি। মতিঝিলে ক্লাব প্যাভিলিয়নের বর্তমান জমির ইজারা স্থায়ী ছিল না। সম্প্রতি সেটা স্থায়ী হয়েছে। এখন লিমিটেড কোম্পানি করা নিয়ে সমস্যাটা হয়েছে। দেখা যাক, কী হয়। এবার ফুটবল দল হচ্ছে অখ্যাত সব খেলোয়াড়কে নিয়ে। আপনি জানেন বিষয়টা?মোহাম্মদ কায়কোবাদ: আমি জানি। আসলে ক্লাবের অভ্যন্তরীণ সমস্যায় এই জিনিসটা হয়েছে। মোহামেডান টিম করতে পারবে না, এটা হয় না। কিন্তু এবার যতটুকু শুনছি মোহামেডান নামের প্রতি সুবিচার করে দল করতে পারছে না। দুঃখ লাগে এসব দেখলে। এটা আশাও করতে পারি না। লিমিটেড কোম্পানি করা নিয়ে ক্লাবে বিভাজন কেন?মোহাম্মদ কায়কোবাদ: লিমিটেড কোম্পানি করার খুুঁটিনাটি ব্যাপারগুলো আমি ভালোভাবে বলতে পারব না। আমরা ক্লাবে আছি, কিন্তু বিভাজনের রাজনীতিতেই কখনো জড়িত হইনি। সমস্যা কমবেশি সব সংগঠনেই আছে। মোহামেডানে এটা বেশিই মনে হয়...মোহাম্মদ কায়কোবাদ: দল চালাতে গেলে সমস্যা হবেই। বাইরে থেকে অনেক কথা বলা যায়। কাজ করতে গেলে সুনাম হয়, বদনামও হয়। এটুকু বলতে পারি, সম্প্রতি ক্লাবের অবস্থাটা বেশি খারাপ হয়ে গেছে। ভবিষ্যতে ক্লাবের পারফরম্যান্স নিয়ে সন্দিহান হয়ে গেছি। ক্লাবের সুনাম থাকে কি না, সেটা নিয়েও সন্দেহ আছে।