‘ক্ষতি হচ্ছে শ্যুটারদের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন ভালো পরিবেশ পেয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা, তখনই তাঁরা দেখছেন মামলার ভারে প্রায় অচল হয়ে আছে ফেডারেশন। শ্যুটাররা হতাশ, ব্যথিত এবং শ্যুটিংয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বর্তমানে দেশের সবচেয়ে অভিজ্ঞ শ্যুটার সাবরিনা সুলতানার কণ্ঠে শোনা গেল হাহাকার কেমন চলছে এখন শ্যুটিং?সাবরিনা সুলতানা: উচ্চ আদালতে দুটি মামলার কারণে শ্যুটিং ফেডারেশনে স্বাভাবিক কাজকর্ম হতে দেখছি না। অনেক সমস্যায় ভুগছে ফেডারেশন। কী ধরনের সমস্যা হচ্ছে?সাবরিনা: বলে শেষ করা যাবে না। যেমন ধরুন, ফেডারেশনের কমিউনিটি সেন্টার নিয়ে করা মামলার ফলে এখন ফেডারেশনের আয় বন্ধ হয়ে গেছে। শ্যুটারদের প্রতি মাসে হাতখরচ দেওয়ার কথা ওই আয় থেকে। এ অবস্থায় কদিন আগে আমরা তিনজন শ্যুটার বিশ্বকাপে গেলাম নিজ খরচে। কমিউনিটি সেন্টারের আয় থাকলে ফেডারেশনই পাঠাতে পারত। ফেডারেশন তো কোনো পরিকল্পনাও নিতে পারছে না।সাবরিনা: কীভাবে নেবে? কোনো সিদ্ধান্ত নিতে চাইলে ভাবতে হচ্ছে, কোনো দিক থেকে বাধা আসে কি না!  ক্যাম্প তো চলছে...সাবরিনা: কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের জন্য এখন ক্যাম্প চলছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের টাকায়। যখন অলিম্পিক অ্যাসোসিয়েশন টাকা দেবে না, তখন কী হবে! আপনারা শ্যুটাররা তো তাহলে মানসিকভাবে দুশ্চিন্তায় আছেন?সাবরিনা: হ্যাঁ, অনেক দুশ্চিন্তায় আছি। ক্যাম্প বন্ধ হয়ে গেলে পারফরম্যান্স খারাপ হয়ে যাবে সবার। তাহলে তো শ্যুটিং নিচের দিকেই যাচ্ছে?সাবরিনা: যতটা দ্রুতগতিতে এগোনো উচিত ছিল, সেভাবে এগোতে পারছে না। এক পা গেলে দুই পা পিছাচ্ছে। মামলার কারণে কোচের জন্য বিওএর টাকার দিকে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে এখন, কবে ট্রেনিং হবে সেটার জন্যও বিওএ ভরসা। বেতন দিয়ে ভালো স্থানীয় কোচ রাখার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না ফেডারেশন।  মামলা কেন হলো? আপনার কী অভিমত?সাবরিনা: মামলা যাঁরা করেছেন, তাঁরা শ্যুটিং আর শ্যুটারদের কথা চিন্তা করলে মামলা করতেন না।  এ অবস্থায় ফেডারেশন থেকে কতটা সমর্থন পাচ্ছেন আপনারা?সাবরিনা: আসলে ফেডারেশন থেকে সংকটটা আমাদের সেভাবে বুঝতে দেওয়া হয় না। তবে আমরা তো পরিস্থিতি দেখছি। শ্যুটিং নিয়ে ফেডারেশন পরিকল্পনা করতে পারছে না। তাদের কাছে দাবি-দাওয়া যে করব, সেটাও করতে পারছি না। মামলায় ক্ষতি হচ্ছে শ্যুটারদের। ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন?সাবরিনা: আমরা শ্যুটাররা চিন্তা করি, ফেডারেশন মামলায় হেরে গেলে সমস্যা হবে। তখন কত দিন শ্যুটিং করতে পারব, আদৌ পারব কি না, এসব চিন্তা হয়। জানি না সামনে কী আছে। আপনি তো ছেলের লেখাপড়ার জন্য মাঝখানে শ্যুটিং ছেড়ে দিতে চেয়েছিলেন। এখন কীভাবে সব দিক সামলান?সাবরিনা: আগে যেমন মানসিক দুশ্চিন্তা ছিল, এখন সেটা নেই। বাচ্চা ঢাকায় রেখে বিকেএসপিতে অনুশীলন করা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। বর্তমান নিজের পারফরম্যান্স ভালো করতে স্বাধীনভাবে শ্যুটিং করতে পারছি। বিশ্বকাপে তো মোটামুটি ভালোই করেছি।