‘ক’ ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিপরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও ক-ইউনিট ভর্তিপরীক্ষার প্রধান সমন্বয়কারী শাহিদা রফিক এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ বছর ‘ক’ ইউনিটের অধীনে এক হাজার ৫৯৩ আসনের জন্য ৬৫ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী ৭৭টি কেন্দ্রে ভর্তিপরীক্ষায় অংশ নেন। ‘ক’-ইউনিটের অধীনে পাঁচটি (বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি) অনুষদভুক্ত ২৭টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউট রয়েছে।