‘খারাপ লেগেছে, আবার লাগেওনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলে মাত্র একটি করে ফিফটি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর যেন হারিয়েই গিয়েছিলেন। কাল রাজশাহীতে প্রিমিয়ার লিগের ম্যাচে ১২৮ রান করে আবার জানান দিলেন নিজেকে। মেহরাব হোসেন জুনিয়র কথা বলেছেন কালকের ইনিংস, নিজের হতাশা আর ভবিষ্যৎ নিয়ে অনেক দিন পর রান পেয়ে ভালো লাগছে নিশ্চয়ই?মেহরাব হোসেন জুনিয়র: রান পেলে তো ভালো লাগেই। বেশি ভালো লাগছে রানটা এসেছে দলের প্রয়োজনের সময়। ৬৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর পরিকল্পনা কী ছিল?মেহরাব: সকালে বল খুব মুভ করছিল, ওই সময়টা তাই শুধু উইকেটে পড়ে থাকতে চেয়েছি। ২৫ ওভারের পর থেকে উইকেট একটু সহজ হয়ে আসে। ফরহাদ ভাইও খুব ভালো খেলেছে। আমরা বুঝতে পারছিলাম দুজন দাঁড়িয়ে গেলেই চলবে। তবে ব্যাটিং পাওয়ার প্লেটা আমাদের খুব কাজে দিয়েছে। আপনার নিজের প্রসঙ্গে আসি, বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় খারাপ লাগেনি?মেহরাব: খারাপ লেগেছে, আবার লাগেওনি। দেশের মাটিতে বিশ্বকাপ সবাই খেলতে চায়, তবে আমি খুব একটা হতাশও হইনি। অনেক দিন থেকেই তো দলের বাইরে, বলতে পারেন মানসিকভাবে প্রস্তুতও ছিলাম। তবে ৩০ জনের একজন না হতে পারলে কিছুটা খারাপ তো লাগবেই। যা হোক, দুঃখ করে লাভ নেই, নির্বাচকদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। অনেক দিন থেকেই আপনার চোখে পড়ার মতো পারফরম্যান্স নেই...মেহরাব: রান কিন্তু মোটামুটি নিয়মিতই করেছি। তবে বড় ইনিংস খেলতে পারিনি বলে চোখে পড়েনি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষেও খারাপ করিনি। কিন্তু জাতীয় দলে আর সুযোগ পেলাম না। দলে এখন অনেক পারফর্মার, এটাও তো কাজটা কঠিন করে দিয়েছে...মেহরাব: তা তো অবশ্যই। দলে যারা আছে, তারাও জানে অনেকেই সুযোগের অপেক্ষায় আছে। তারা তাই সর্বস্ব উজাড় করে খেলছে। প্রতিযোগিতা বেড়েছে। এখন দলে ঢুকতে হলে চোখ ধাঁধানো পারফরম্যান্স চাই। সুযোগ তো আপনি ভালোই পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি...মেহরাব: হ্যাঁ, অনেক সুযোগ, কিন্তু টানা সুযোগ পাইনি। বিশেষ করে ওয়ানডেতে প্রথম সিরিজের পর তো আর ধারাবাহিকভাবে সুযোগই পেলাম না। প্রথম সিরিজের প্রথম ম্যাচে খারাপ করার পর ফারুক ভাই (সেই সময়ের প্রধান নির্বাচক) বলেছিলেন, ‘তুই চিন্তা করিস না, নিজের মতো খেল, তোকে ৫টা ম্যাচই খেলাব।’ পরের ম্যাচে ফিফটি করেছিলাম, এরপর একটা তিরিশ, একটা চল্লিশ ছিল। ফারুক ভাই নিশ্চয়তা দেওয়ার পর চাপ অনেক কমে গিয়েছিল। কিন্তু এরপর টানা খেলার নিশ্চয়তা পাইনি। এক-দুই ম্যাচ খারাপ করলেই বাদ পড়ে যাব জানলে অনেক চাপ থাকে। অনেকেই বলেন, আপনি খুব স্লো ব্যাটিং করেন...মেহরাব: সব ব্যাটসম্যানের খেলার ধরন তো আর এক নয়। আমার ধরনই এমন, শুরুতে একটু সময় নিয়ে পরে কাভার করার চেষ্টা করি। বড় ইনিংস খেললে তা করা যায়, শুরুতে বা মাঝামাঝি আউট হলে মনে হয় অনেক বল খেলেছি। আজও যেমন শুরুতে অনেক বল লেগেছে, পরে ঠিকই কাভার করেছি। দলে ফেরার আশা নিশ্চয়ই ছাড়েননি?মেহরাব: অবশ্যই না। তবে খুব বেশি চাপ নিচ্ছি না, ক্রিকেটটা স্রেফ উপভোগ করছি। আগেই বলেছি, দলে ঢুকতে হলে এখন অসাধারণ কিছু করতে হবে। আমাদের সামনে ডিকেন্স ভাইয়ের (ফয়সাল হোসেন) উদাহরণ তো আছেই, টানা ভালো করলে সুযোগ পাওয়া যাবে।