‘খুনসুটি’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকটির কাজ করেছিলাম প্রায় বছরখানেক আগে। মেয়েটি তার বাবাকে নিয়ে একটি ফ্ল্যাটে এসে ওঠে। এই বাড়িটির নাম ‘খুনসুটি’। বাড়ির মানুষগুলো অদ্ভুত ধরনের। একেকজন একেক রকম। প্রত্যেকেই নানা ঘটনা ঘটাচ্ছে। মেয়েটি এই বাসায় আসার পর কিছুই বুঝতে পারছিল না। সবকিছুই তাকে অবাক করছিল। এখন অবশ্য সে সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েছে। বাড়ির মালিকের ছেলেটি একটু বোকা। তাকে মেয়েটি পছন্দ করে।ফেরদৌস হাসানের নাটকে এবারই প্রথম অভিনয় করছেন?এই নাটকে আমি ফেরদৌস হাসানের সঙ্গে প্রথম কাজ করেছি। এই ধারাবাহিকের পাশাপাশি তাঁর আরও কয়েকটি নাটকে কাজ করেছি। গত দুই ঈদে দেখানো হয়েছে সাত সাগর তেরো নদী এবং কুয়াশা। আর ভালোবাসা দিবসে নেভা দীপ। ওনার সংলাপগুলো তো একটু অন্য ধরনের। প্রথম প্রথম বুঝতে পারতাম না। এখন কিন্তু দারুণ লাগে। এটিএন বাংলার ‘কাগজের ঘর’ ধারাবাহিকেও তো অভিনয় করছেন?হ্যাঁ। এখন এই ধারাবাহিকটির কাজ করছি। এটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এ নাটকে ‘কাগজের ঘর’ বলতে পুরো একটি পরিবারকে বোঝানো হয়েছে। নাটকে আমার চরিত্রটি খুব আহ্লাদি ধরনের। সারা দিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকি। নানা কারণে সবাইকে খুব বিরক্ত করি। এই নাটকটিরও কাজ করেছিলাম অনেক দিন আগে। আজ (বৃহস্পতিবার) থেকে আবার শুটিং শুরু হচ্ছে।নতুন কোনো কাজ করছেন?এরই মধ্যে ঈদের জন্য কয়েকটি কাজ করেছি। এর মধ্যে রিপন নবীর হানিমুন পর্ব নাটকটি আমার নিজের কাছে খুুব ভালো লেগেছে। ব্যক্তিগত জীবনে আমি যে রকম, নাটকেও আমার চরিত্রটি সে রকমই। খুব উচ্ছল ও চঞ্চল প্রকৃতির। এ ছাড়া ইমদাদুল হক মিলনের লেখা যত দূরে যাই ধারাবাহিকে কাজ করছি। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। শুনেছি, শিগরিই নাকি এটি চ্যানেল আইতে দেখানো শুরু হবে। বিনোদন প্রতিবেদক