‘খুব আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফিউল ইসলামের কাঁধের চোট জাতীয় দলের দরজা খুলে দিল তাঁর জন্য। এশিয়া কাপের দলে ডাক পাওয়া পেসার আবুল হাসান জানালেন, তাঁর শুরুটা ছিল ব্যাটসম্যান হিসেবে দলে ডাক পাওয়ার খবরটা প্রথম কখন জানলেন?আবুল হাসান: গতকাল (পরশু) পেয়েছি খবরটা। ম্যানেজার ফোন করে দলের সঙ্গে যোগ দিতে বলেছেন। স্ট্যান্ডবাই থেকে হঠাৎ মূল দলে সুযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অনুভূতিটা কেমন ছিল?হাসান: খুবই ভালো লেগেছে। অনেক দিনের স্বপ্ন জাতীয় দলে খেলব। আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছেন। খেলার সুযোগ পেলে যতটুকু সম্ভব চেষ্টা করব ভালো করার। এখন তো দলের সঙ্গে হোটেলে উঠে গেছেন। কেমন লাগছে জাতীয় দলের পরিবেশ?হাসান: প্রথমবার বলে কিছু সমস্যা হয়তো হবে, তবে মানিয়ে নেব।্রঅনেক বড় বড় খেলোয়াড় আছে এখানে। সবার সঙ্গে নিজ থেকেই কথা বলি। কোনটা করলে ভালো হবে, কোনটা করা ঠিক নয়। সব যেন তাড়াতাড়ি বুঝে ফেলতে পারি...এই আর কি। ক্রিকেটার হলেন কীভাবে? পরিবারের আর কেউ আছেন ক্রিকেটে?হাসান: দুই ভাই, এক বোনের মধ্যে আমি সবার ছোট। বড় ভাই ক্রিকেট খেলতেন সিলেটে। নিজে বেশি দূর যেতে না পারলেও আমাকে ক্রিকেটার বানানোর স্বপ্ন ছিল। আব্বু সিলেটের ইস্পাহানি গাজীপুর টি এস্টেটে চাকরি করতেন, ভাইয়াও এখন সেখানেই চাকরি করেন। ওখানেই আমাকে খেলা শেখাতেন ভাইয়া। সিলেটের কোচ রাসেল ভাই আর ইমন ভাইয়েরও আমার ক্রিকেটার হওয়ার পেছনে অনেক অবদান। তবে আমি একদিন জাতীয় দলে খেলব, এই স্বপ্ন সবচেয়ে বেশি ছিল আব্বুর। উনি এখন আর নেই। বাবা মারা গেলেন কবে? জাতীয় দলে ডাক পাওয়ার পর নিশ্চয়ই তাঁর কথা মনে পড়ছে...হাসান: ২০০৭ সালে মারা গেছেন আব্বু। বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন উনি। আব্বু নিজেই আমাকে মাঠে নিয়ে যেতেন। আমার ছোটবেলা থেকেই উনি বলতেন, আমি একদিন জাতীয় দলে খেলব। ক্রিকেটার হওয়ার শুরু কীভাবে?হাসান: ২০০৪ সালে। আমার বয়স তখন ১২ বছর। এরপর ২০০৫-০৬-এ বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে খেলি, অনূর্ধ্ব-১৭ দলে খেলেছি। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, একাডেমি দলেও খেলেছি। শুরু থেকেই পেস বোলিংয়ের প্রতি আকর্ষণ?হাসান: (হাসি) না, না...অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলেছি। খুব আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলাম। ফরিদপুরে বিভাগীয় ক্রিকেটের একটা ম্যাচে খুব ভালো বোলিং করার পর নির্বাচকেরা বোলার হিসেবে আমাকে অনূর্ধ্ব-১৭ দলে নিয়ে নেন। তখন থেকেই পেস বোলার হয়ে গেলাম। এখন ব্যাটিং নিয়ে চিন্তা করেন না?হাসান: অবশ্যই করি। কিন্তু ব্যাটিংয়ের সুযোগ সেভাবে পাই না। নিজেকে প্রমাণ করার সুযোগ আসে না। তবে নিজে নিজে যা কিছু করি, তার মধ্যে ব্যাটিংটাও রাখার চেষ্টা করি। পেস বোলার হিসেবে আপনার মূল অস্ত্র কী?হাসান: একটা ভালো জায়গায় ভালো বোলিং করে যেতে পারি, এটাই মূল অস্ত্র। এ ছাড়া স্লোয়ার দিতে পারি ভালো। নিজে নিজে চেষ্টা করেই এটা রপ্ত করেছি। জাতীয় দলে কি পেস বোলার হিসেবেই জায়গা করার ইচ্ছা, নাকি অলরাউন্ডার হিসেবে?হাসান: অলরাউন্ডার হিসেবে। বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও জায়গা করে নিতে চাইব। পছন্দের ক্রিকেটার কে? কাউকে আদর্শ মানেন?হাসান: ব্রেট লি, বাংলাদেশে মাশরাফি ভাই।