‘খেমাররুজরা খারাপ লোক ছিল না’ (ভিড়িও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭০ দশকে কম্বোডিয়ায় খেমাররুজদের বর্বর শাসনের কথা সবারই জানা। এ সময় কম্বোডিয়ায় হত্যা করা হয় ২০ লক্ষাধিক মানুষকে। অথচ এই খেমাররুজ নেতারা এখন দাবি করছেন তাঁরা ‘খারাপ লোক’ ছিলেন না। খেমাররুজদের মধ্যে বেঁচে থাকা সর্বোচ্চ নেতা নুওন চিয়া বলেছেন এ কথা। আজ সোমবার জাতিসংঘ-সমর্থিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে তিনি এ কথা বলেন।খেমাররুজদের শাসনামলের নুওন চিয়াসহ তিনজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। অন্য দুজন হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়েং সারি ও সাবেক রাষ্ট্রপ্রধান খিউ সামপান। আজ শুনানির সময় নমপেনের আদালতে উপস্থিত ছিলেন শত শত মানুষ। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ তাঁরা অস্বীকার করেছেন।৮৫ বছর বয়সী নুওন চিয়া বলেন, ‘আমি চাই না, পরবর্তী প্রজন্ম ইতিহাসকে ভুল জানুক। আমি চাই না, তারা জানুক যে খেমাররুজরা খারাপ লোক ও অপরাধী ছিল। কেননা, এসব অভিযোগের কোনোটিই সঠিক নয়।’কম্বোডিয়াকে একটি কৃষিভিত্তিক সমাজ হিসেবে গড়ে তুলতে পলপটের নেতৃত্বে খেমাররুজরা শহরগুলো থেকে মানুষজনকে বের করে দেয় এবং মুদ্রা ও ধর্ম বিলুপ্ত করে। এতে করে ক্ষুধা, অতিরিক্ত পরিশ্রম ও নির্যাতনে মারা যায় দেশের প্রায় এক-চতুর্থাংশ মানুষ। পলপট মারা যান ১৯৯৮ সালে। ওয়েবসাইট।