ক্রীড়া প্রতিবেদক ঈদের পরদিন হঠাত্ই ঢাকায় তিনি। ঢাকা থেকে রংপুরে। উদ্দেশ্য, আপনজনদের সঙ্গে কিছুটা হলেও ভাগাভাগি করে নেওয়া ঈদের আনন্দ। এসএলপিএলে নাগেনাহিরার হয়ে এখনো কোনো ম্যাচ খেলতে না পারার হতাশাটা তাতে সাময়িক ভুলে থাকলেন নাসির হোসেন আপনি আর মুশফিক হঠাত্ দেশে ফিরে এলেন!নাসির হোসেন: (হাসি) ঈদে আপনাদের সঙ্গে দেখা করতে এলাম। আবার চলে যাব পরশু। আসলে দুই দিনের গ্যাপ পেয়ে ভাবলাম দেশে এসে সবার সঙ্গে দেখাসাক্ষাত্ করে যাই। এই আর কি...। এলেন তো ঈদের পরের দিন। ওখানে ঈদ কেমন কাটল?নাসির: শ্রীলঙ্কায় এক দিন আগে ঈদ হয়েছে। ঈদের দিন ক্যান্ডির একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম আমি আর মুশফিক ভাই। এরপর প্র্যাকটিস ছিল। শেষ হতে হতে সন্ধ্যা। বাংলাদেশের ঈদের দিন ফোন করে দেশে সবার সঙ্গে কথা বলেছি। এবার রংপুরে পরিবারের সবাই একসঙ্গে ঈদ করেছে। এটাই বেশি মিস করেছি। এসএলপিএলে এখনো একটা ম্যাচও খেলেননি। হতাশ নিশ্চয়ই?নাসির: খেলতে না পারলে তো হতাশা থাকবেই। তবে এমন না যে বিদেশিরা খুব ভালো খেলছে বলে আমি সুযোগ পাচ্ছি না। মুশফিক ভাই ভালো খেলছেন, কিন্তু দুই অস্ট্রেলিয়ানের পারফরম্যান্স আহামরি কিছু না। গত ম্যাচে আমার খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত কেন খেললাম না জানি না। আশা করি, পরের ম্যাচে সুযোগ পাব। এ হতাশাটুকু বাদ দিলে টুর্নামেন্ট হিসেবে এসএলপিএল কেমন?নাসির: আয়োজনের দিক দিয়ে ঠিকই আছে। ভালো টুর্নামেন্ট হচ্ছে, অনেক ভালো ভালো খেলোয়াড় খেলছে। তবে বিপিএলে যেটা দেখেছি, এখানে সেটা নেই। এসএলপিএল নিয়ে শ্রীলঙ্কার দর্শকদের আগ্রহ খুবই কম। এসএলপিএলের সঙ্গে তুলনায় তাহলে বিপিএলকেই এগিয়ে রাখছেন...নাসির: অবশ্যই। বিপিএলের ধারেকাছে নেই এসএলপিএল। খেলা জমায় দর্শক। দর্শক মাঠে থাকলে সবই ভালো। না থাকলে কিছুই না। তারা অনেক প্রচার-প্রচারণা চালাচ্ছে। মিডিয়াও হাইপ তুলছে। কিন্তু খেলা দেখতে কেউ আসছে না। বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে মিশছেন। এই অভিজ্ঞতাটা কেমন?নাসির: সত্যি বলতে কি, শ্রীলঙ্কান খেলোয়াড়দের ব্যাপারে আমার একটু অন্য রকম ধারণা ছিল। মনে হতো ওরা জানি কেমন...। কিন্তু ওখানে গিয়ে দেখলাম তারা আসলে খুবই ভালো। আমার ধারণাটা ভুল ছিল। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কতটা আগ্রহী অন্যরা?নাসির: বিপিএল নিয়ে খুব আগ্রহ। অনেকেই খেলতে আসতে চায়। এ ছাড়া মুশফিক ভাই, তামিম ভাই ভালো খেলছেন বলে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কেও ধারণাটা আরও ভালো হচ্ছে সবার। তামিমের অপরাজিত ৯৩ রানের ইনিংসটা দেখেছেন?নাসির: হ্যাঁ। আমি মুশফিক ভাই হোটেলে যাঁর যাঁর রুমে বসে খেলা দেখছিলাম। তামিম ভাই যখন পেটানো শুরু করল আমি আর বসা থেকে উঠি না। উঠলে যদি আউট হয়ে যায়! একবার ভাবলাম মুশফিক ভাইকে একটা ফোন দিই। কিন্তু উঠে ফোনের কাছে যেতেও সাহস হচ্ছিল না, যদি আউট হয়ে যায়। খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু আপনি তো খেলছেন না। ওখানেও খেলতে পারছেন না, এখানেও অনুশীলন করছেন না। সামনে ত্রিনিদাদ সফর, বিশ্বকাপ...নাসির: শ্রীলঙ্কায় প্র্যাকটিস করছি তো। প্র্যাকটিস, জিম সবই হচ্ছে। শুধু খেলাটা হচ্ছে না। কাজেই অনুশীলনে ঘাটতি থাকবে না আশা করি।