‘খেলা বাড়ানো উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝখানে আনসার একবার শিরোপা জিতলেও মহিলা ক্লাব ক্রিকেটে তিনবারের মধ্যে দুবারই চ্যাম্পিয়ন মোহামেডান। কাল শিরোপা ফিরে পাওয়ার পর মেয়েদের ক্রিকেট নিয়ে কথা বললেন দলের অধিনায়ক সালমা খাতুন অধিনায়ক হিসেবে দ্বিতীয়বারের মতো ক্লাব ক্রিকেটের শিরোপা জিতলেন। খুব খুশি নিশ্চয়ই?সালমা খাতুন: খুবই ভালো লাগছে। দলের সবাই অনেক খুশি। মোহামেডানকে দ্বিতীয়বারের মতো শিরোপা এনে দিতে পেরে আমিও খুশি। এ নিয়ে তৃতীয়বারের মতো ক্লাব ক্রিকেট হলো। তিনবারই আমি মোহামেডানের অধিনায়ক ছিলাম, চ্যাম্পিয়ন হলাম দুবার। আপনি তো মহিলা ক্রিকেটের শুরু থেকেই আছেন। সব মিলিয়ে কতটা এগিয়েছে মেয়েদের ক্রিকেটের মান?সালমা: খেলার মান ভালোই। শুরুর দিকে যা ছিল তার চেয়ে অনেক উন্নতি করেছি আমরা। কিন্তু এবার বৃষ্টির কারণে অনেক সমস্যা হয়েছে। মাঠটা ভালো হলে আরও ভালো হতো। সামনে বিশ্বকাপের বাছাইপর্ব আছে। কতটা আশাবাদী?সালমা: আমার মনে হয়, আমরা ভালোই করব। এখন যে টুর্নামেন্টটা খেললাম, এটাও বিশ্বকাপ বাছাইয়েরই প্রস্তুতি। আমার বিশ্বাস, ভালো একটা দলই পাব আমরা। আমি আশাবাদী, আমরা বিশ্বকাপে যেতে পারব। সেটা হলে ওয়ানডে স্ট্যাটাসটাও পাব আমরা।  টুর্নামেন্ট আয়োজনের বাইরে বিসিবি আর কী করছে আপনাদের জন্য? বছরব্যাপী অনুশীলনের কোনো ব্যবস্থা তো নেই...সালমা: আমাদের অনুশীলন ক্যাম্প হয়। আগামী ৭ জুন থেকে ক্যাম্প শুরু করব। টুর্নামেন্ট বা ক্যাম্প না থাকলে নিজেরা কি প্র্যাকটিস করেন?সালমা: মোহামেডানের যে দলটা আছে সেটা খুলনার মেয়েদের নিয়ে গড়া। খুলনায় আমরা নিয়মিত প্র্যাকটিস করি। রাজশাহী বা ঢাকার মেয়েরা হয়তো সারা বছর প্র্যাকটিস করে না, তবে কিছু তো করেই। খুলনায় প্র্যাকটিস করার খুব ভালো সুযোগ আছে আমাদের। খুলনা জেলা স্টেডিয়ামে আমরা প্র্যাকটিস করি। ঢাকা-রাজশাহীর মেয়েরা নিয়মিত প্র্যাকটিস করে না কেন?সালমা: আসলে এখানেও সুবিধা আছে, ঢাকার মেয়েদেরও সুবিধা আছে। এখন মেয়েরা যদি না আসে প্র্যাকটিস করতে, তাহলে কি আপনি তাদের বাসা থেকে ডেকে নিয়ে আসবেন? কখনোই যাবেন না। আমাদেরও কোচ কখনো ডেকে নিয়ে আসেননি। আমরাই এগিয়ে এসেছি খেলার জন্য। সেজন্য খুলনার ছয়টা মেয়ে জাতীয় দলে খেলে এবং ছয়জনই প্রথম একাদশে। ভারত, শ্রীলঙ্কা এমনকি পাকিস্তানও এখন মেয়েদের ক্রিকেটে এগিয়ে যাচ্ছে। তাদের তুলনায় আমরা কি সেভাবে এগোতে পারছি?সালমা: আমরা মাত্র পাঁচ বছর হলো খেলছি। ওরা কিন্তু ১০ বছর আগে থেকেই খেলে। ওদের সবচেয়ে বড় সুবিধা, ওরা সারা বছর খেলে। আমরা সারা বছর খেলি না। ওদের ছেলেরা যেটা করে, মেয়েরাও সেটাই করে।্রআমরা এখনো সে অবস্থায় আসিনি। বোর্ডের কাছে আবেদন করা হয়েছে। বোর্ড বলেছে, আমাদের সুযোগ-সুবিধা দেবে। এ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে তিনটা টুর্নামেন্ট খেললেন। এটা কি যথেষ্ট?সালমা: ক্লাব, জেলা ও বিভাগীয়—এই তিনটা টুর্নামেন্ট খেলেছি আমরা এই মৌসুমে। সব মিলিয়ে আমি ম্যাচ খেলেছি ২০টার মতো। আমার মনে হয় না, এটা মেয়েদের জন্য যথেষ্ট। খেলা বাড়ানো উচিত। টুর্নামেন্ট যদি বাড়ে, খেলা বাড়ে তাহলে আমাদের জন্য ভালো হয়। যত বেশি খেলা হবে মেয়েরা তত এগোবে।