‘খেলাই তো নেই, ঘরে বসে আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ডিসেম্বরের পর থেকে স্থবির ব্যাডমিন্টন। মামলার ভারে জর্জরিত এ খেলার ভবিষ্যৎই এখন অন্ধকারে। সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান সামনে কোনো আশার আলো দেখছেন না। খেলার সুযোগ না পেয়ে বাধ্য হয়ে বিকল্প নিয়ে আছেন খেলোয়াড়েরা অনেক দিন তো খেলা নেই। কী করছেন?এনায়েত উল্লাহ খান: কী আর করব। খেলাই তো নেই, ঘরে বসে আছি। গত ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হলো। এরপর আর খেলার খবর নেই। খেলা না থাকলে অন্যকিছু নিয়ে থাকতে হয়। ব্যবসায় নেমেছিলাম, সেখানে মোটা অঙ্কের লোকসান দিয়ে এখন ঘরে ঢুকে পড়েছি। এ অবস্থা কত দিন চলবে?এনায়েত: জানি না। কিছুই জানি না। কবে খেলা শুরু হবে কেউ বলতে পারে না। কারও আগ্রহ থাকলে তো! কোনো উদ্যোগই তো দেখি না। মামলা-মোকদ্দমায় ফেডারেশনের অবস্থা জেরবার। এ অবস্থা থেকে পরিত্রাণ মিলবে কবে আমার জানা নেই। আপনি তো খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি। আপনাদের এই সমিতি কী করছে?এনায়েত: সমিতি কী করবে? আমরা দাবি তুলতে পারি। খেলার জন্য অপেক্ষা করতে পারি। কিন্তু আমরা খেলোয়াড়েরা খেলা আয়োজন করতে পারব না। এই দায়িত্ব সংগঠকদের। তাঁদের অনেকে যদি রাজনীতি আর নানা নোংরা খেলায় জড়িত হন, আমরা শুধু ব্যথিতই হতে পারি।  আপনাদের খেলোয়াড়দের মধ্যেও তো বিভক্তি আছে। সেই সুযোগ নেন সংগঠকেরা।এনায়েত: তা বলতে পারেন। সবাই তো এক মতের হবে না। এটা ঠিক আমাদের অনৈক্যের কারণে অনেকেই সুযোগ নিচ্ছে। আপনি দেখুন, ফেডারেশনের নির্বাচন হলো। সেটি নিয়ে মামলা। এভাবে একটা ফেডারেশন চলতে পারে না। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, হাইকোর্ট নির্বাচন স্থগিত করেছেন। এবং কেউ দায়িত্ব নিতে পারবে না। আগের কমিটি বহাল করতে হবে। অথচ নির্বাচন আগেই হয়ে গেছে। এখন আগের কমিটি বহাল হবে কি না সরকার জানে। এই যে অচলাবস্থা, এর ভুক্তভোগী হচ্ছে খেলোয়াড়েরা।  এখন তাহলে কী ভাবছেন?এনায়েত: সত্যি কথা বলি, খেলাটা মাথা থেকে ঝেড়ে ফেলেছি। আমার তো জীবন-জীবিকা আছে। কিছু করে খেতে হবে। অন্যদেরও এ অবস্থা। অনুশীলনও অনেকে বাদ দিয়েছে। কোনো লক্ষ্য না থাকলে কী লাভ অনুশীলন করে? ক্লাবগুলোর কী অবস্থা?এনায়েত: ক্লাবগুলো আগ্রহ হারিয়ে ফেলছে। অনেক ক্লাবই বলছে, তারা এ অবস্থায় দল করবে না। আমার নিজের দল নিট কনসার্নই তো পিছটান দিয়েছে। তাদের সঙ্গে আমার পাঁচ বছরের চুক্তি। এখন তারা দল না করলে বুঝুন আমার কী অবস্থা হবে! এখন আমার সেরা সময়, অথচ আমি খেলতে পারছি না। দুর্ভাগ্য আর কাকে বলে। আপনার স্ত্রী মহিলা ব্যাডমিন্টন এককে সর্বশেষ রানারআপ এলিনা সুলতানা। তাঁর অবস্থাও কি আপনার মতো?এনায়েত: সেও খেলছে না। আমার মতো তার মাথা থেকেও আপাতত খেলা বিদায় নিয়েছে। খেলার পরিবেশ নেই। কী করবে সে! আমিও বুঝে উঠতে পারছি না। ঘরে আছে, ঘরেই থাকুক। ছয় মাস ফেডারেশনে যাচ্ছে না, আমিও না।  কিছুদিন আগে এক নারী খেলোয়াড়কে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছিল ফেডারেশনের বিদায়ী কমিটির এক কর্মকর্তার বিরুদ্ধে। ওই ঘটনার শেষ পর্যন্ত কী হলো?এনায়েত: কী আর হবে। ওটা নিয়ে অনেক ঝামেলা ছিল। দুটি পক্ষও হয়ে যায়। আমিসহ আরও কিছু খেলোয়াড় অভিযুক্তের বিরুদ্ধে অবস্থান নিলাম। ফেডারেশন সভাপতিও ভালো একটা ভূমিকা নিলেন। কিন্তু শেষ পর্যন্ত ফল অশ্বডিম্ব।