‘খেলাঘর শিশু জাগরণ যাত্রা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাঘর একটি আন্দোলন। প্রগতিশীল ও আধুনিকমনস্ক জাতি গঠনে খেলাঘরের জন্ম হয়েছিল। ভবিষ্যতে যেসব শিশু জাতিকে নেতৃত্ব দেবে, তারা যেন কোনোভাবেই অবহেলা-অবজ্ঞা আর পরিচর্যাহীনতায় বেড়ে না ওঠে, সেটাই খেলাঘরের কর্মীরা নিশ্চিত করার চেষ্টা করছেন।গতকাল শনিবার বেলা তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুকিশোর সংগঠন খেলাঘরের উদ্যোগে আয়োজিত ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত ‘খেলাঘর শিশু জাগরণ যাত্রা’ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেছেন। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহফুজা খানম।সিলেট জেলা খেলাঘরের সভাপতি পুরঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য লায়লা হাসান, আবু সাইদ, জিয়াউদ্দিন আহমেদ, কাজী মোজাম্মেল, রথিন চক্রবর্তী, মোক্তার হোসেন, গোলাম মোস্তাফা, নূরে আলম খান ও সিলেট বিভাগীয় সম্পাদক তাজুল ইসলাম বাঙালি। শুভেচ্ছা বক্তব্য দেন অরূপ শ্যাম।