‘খেলার জন্য সাউন্ডবক্স ভাড়া করেছি’
‘মাঠে গিয়ে খেলা দেখার সময়-সুযোগ কোনোটাই নেই। তাই বলে কি খেলা দেখা থেকে বঞ্চিত থাকব। বাংলাদেশ এত ভালো খেলে ফাইনালে এসেছে, তাই শেষ জয় চোখে দেখতে না পারি, শুনতে তো আর নিষেধ নেই। কয়েকজন মিলে খেলা শোনার জন্য ১০০০ টাকায় একটি সাউন্ডবক্স ভাড়া করেছি।’কথাগুলো বলছিলেন ধানমন্ডি ১৫ নম্বর সড়কের পাশের ফল-বিক্রেতা মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি আরও বলেন, ‘সকাল থেকে যা একটু ব্যবসা ছিল, বিকেলের দিকে তা একবারেই কমে গেছে। কিছুক্ষণ পর পর হঠাত্ করে ক্রেতার দেখা পাওয়া যায়।জিগাতলায় বাসস্ট্যান্ডে একটি ফাস্টফুডের দোকানের সামনে যেতেই দেখা গেল একই চিত্র। ভেতরে যেতে না পরলেও বাইরে দাঁড়িয়ে খেলা দেখছেন কয়েকজন শ্রমজীবী মানুষ। সে সময় ব্যাটিং করছিলেন তামিম ইকবাল ও নাজিমউদ্দীন। তাঁরা সবাই বললেন, ‘বাংলাদেশ কিন্তু ভালোই খেলা দেখাচ্ছে। এভাবে খেলতে পারলে বাংলাদেশের জয় একেবারেই নিশ্চত। বাসায় টেলিভিশন নেই, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি।’ধানমন্ডি ২৭ নম্বর সড়কের পাশে গাড়ির মো. আবদুল লতিফের খুচরো যন্ত্রাংশের দোকান। এর সামনেও বেশ জটলা। ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই দেখি কম্পিউটার মনিটরে টিভি কার্ডের মাধ্যমে তিনি খেলা দেখছেন কর্মচারীসহ সবাইকে সঙ্গে নিয়ে। কথা বলতেই জানালেন, বাংলাদেশের খেলা। খুব টেনশন হচ্ছে। নাজিমউদ্দীন ১৬ রানে আউট হয়ে গেছেন।আবদুল লতিফের কাছ থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে জহরুলও আউট। খুব মন খারাপ হয়ে গেল লতিফসহ উপস্থিত সবার। তবে আত্মপ্রত্যয়ী লতিফ জানালেন, যত কিছুই হোক, বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে এসেছে, তাতে অবশ্যই চ্যাম্পিয়ন হবে।তবে ধানমন্ডি-মোহাম্মদপুর এলাকায় রাস্তাগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে টিভি শোরুমগুলোর সামনে। ফার্মগেট খামারবাড়ী এলাকার পুলিশ বক্সের সামনে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা কানে হেডফোন। কথা বলতেই এই প্রতিবেদককে বললেন, ‘খেলার ধারা বর্ণনা শুনছি। দায়িত্ব তো পালন করতে হবে। পাশাপাশি এত বড় একটা খেলা, সেটাও তো বাদ দেওয়া যাবে না। দায়িত্বরত ওই পুলিশ কর্মকর্তাও দেশের অন্য সব মানুষের মতো বাংলাদেশের জয় নিয়ে আশাবাদী।’ধানমন্ডি ১৫ নম্বর এলাকার প্রধান সড়কের পাশেই নির্মাণধীন ভবণের নিচের বেশ জোরেশোরো খেলার ধারাভাষ্য শোনা যাচ্ছে। কিন্তু কোথাও কোনো টেলিভশন দেখা যাচ্ছে না। ভিতরে ঢুকতেই পাশে থাকা ফলের দোকানের মালিক মাসুদুর রহমান বললেন, ভাই খেলার জন্য সাউন্ডবক্সটা ভাড়া করে আনছি। অনেক জায়গায় খোজাকেই কথা ও মোহাম্মদপুর এলাকায় কিছুদূর পর পর জটলা।