‘খেলায় ফিরব কি না জানি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো যাচ্ছেন। এসএ গেমসে সোনাজয়ী বক্সার আবদুর রহিমকে কি তাহলে হারাতে যাচ্ছে বাংলাদেশ? আর ফেরা হবে কি না বক্সিংয়ে, জানেন না সেনাবাহিনীর এই বক্সার মিশনে কবে যাচ্ছেন? আবদুর রহিম: সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ, আগামী ২০ সেপ্টেম্বর যেতে পারি। কিন্তু আমি যাওয়া নিয়ে একটু শঙ্কায় আছি। কী নিয়ে শঙ্কায় আছেন?রহিম: চিকিৎসকেরা সন্দেহ করছেন, আমার রক্তে হেপাটাইটিস ‘বি’ ভাইরাস থাকতে পারে। এখন আমি সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতালে) এসেছি। এখানে আবারও রক্ত পরীক্ষা করতে দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে রক্ত পরীক্ষা করিয়েছি। যদি এমন কিছু না হয় তাহলে হয়তো যেতে পারি। অনেকে বলেছে, এটা কোনো সমস্যা না, ওরা নিয়ে যাবে। কীভাবে এ সমস্যাটা হলো?রহিম: আমি আসলে ঠিক বুঝতে পারছি না। এর আগে আমার কোনো দিন জন্ডিসও হয়নি। বক্সিং একটা পরিশ্রমের খেলা। এখন এই রোগ হলে কীভাবে খেলব, সেটা নিয়েও চিন্তিত। বক্সিংয়ে তো অনেক দিন খেলা নেই। খারাপ লাগে না?রহিম: খারাপ তো লাগেই। আমাদের দেশে বক্সিংয়ে অনেক কিছু করা সম্ভব ছিল। কিন্তু পরিকল্পনার অভাবে কিছুই করা যাচ্ছে না। এই বছর এখন পর্যন্ত জাতীয় প্রতিযোগিতার খবর নেই। সভাপতি আর সাধারণ সম্পাদকের দ্বন্দ্বে ফেডারেশনে বেহাল দশা। ক্যাম্প-ট্যাম্পও হচ্ছে না।  আপনার সঙ্গে সেনাবাহিনীর আর কোনো খেলোয়াড় যাচ্ছেন মিশনে?রহিম: হ্যাঁ, যাচ্ছে। অ্যাথলেট আজহারুল ইসলাম, হাবিবুর রহমান এবং তায়কোয়ান্দোর মিজানুর রহমান আছে এই সফরে। কত দিনের জন্য যাচ্ছেন। বেশি দিন থাকতে হলে তো খেলার বাইরে চলে যাবেন...রহিম: এক বছরের জন্য যাচ্ছি। সত্যি বলতে কী, এক বছর মিশনে গেলে যে পরিমাণ টাকাপয়সা পাব, তা কি সারা জীবন খেলেও আয় করা যাবে? সরকার যদি আমাদের জন্য একটা ব্যবস্থা করত, যদি আর্থিক নিশ্চয়তা দিত, তাহলে হয়তো আমরা মিশনে যেতে চাইতাম না। আপনারা চলে গেলে শূন্যস্থানটা পূরণ হবে মনে করেন?রহিম: আমার বিশ্বাস, শূন্যস্থান পূরণ হবে। আসলে ব্যাপারটা হলো, সবকিছুর জন্য কঠোর অনুশীলন দরকার। দীর্ঘদিন বক্সিংয়ে কোনো ক্যাম্পিং নেই। হঠাৎ করে কাউকে ডেকে এনে টুর্নামেন্টে খেলিয়ে দিলে তো হবে না। আমরা বিদেশের অনেক দলকেই দেখেছি, ওরা সারা বছর ক্রিকেটের মতো ক্যাম্পে থাকে।  সেনাবাহিনী থেকে কেমন সুযোগ-সুবিধা পাচ্ছেন?রহিম: ভালোই। নিয়মিতই প্র্যাকটিস করি। এসএ গেমসের পর পদোন্নতি পেয়ে ল্যান্স কর্পোরাল হয়েছি। মিশনে গেলে কি বক্সিং অনুশীলনের সুযোগ পাবেন?রহিম: ভাগ্য ভালো হলে পেতে পারি। আমাদের অনেক সিও (কমান্ডিং অফিসার) স্যার আছেন যাঁরা প্র্যাকটিসের সুযোগ দেন। কিন্তু আমার শরীরের যা অবস্থা, তাতে কী যে হবে, ভেবে পাচ্ছি না। ‘বি’ ভাইরাস হলে একদম পরিশ্রম করা যায় না।  দেশে ফিরে যদি বক্সিংয়ের ক্যাম্পে ডাক পান, যোগ দেবেন?রহিম: খেলায় আর ফিরব কি না জানি না। সবকিছু নির্ভর করছে শরীরের ওপর। শরীর ভালো থাকলে যোগ দেব। নইলে যেটা ভালো হয়, সেটাই করব।