‘খোকার ভয়ে সিটি করপোরেশন ভাগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, সরকার ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দ্বিখণ্ডিত করে আদালত অবমাননা করেছে। বিচারাধীন মামলার রায় পর্যন্ত অপেক্ষা না-করে সরকারের একতরফা এ সিদ্ধান্ত সংবিধানের লঙ্ঘন।আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডিসিসির বিভক্তি ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ওপর হামলার প্রতিবাদে মহিলা দলের মানববন্ধনে মওদুদ আহমদ এসব কথা বলেন।বিএনপির এই নেতা জানান, সংবিধানের পাঁচ অনুচ্ছেদে বলা আছে, ঢাকা বাংলাদেশের একক রাজধানী। কিন্তু ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করে পুরো ঢাকাকেই ভাগ করা হয়েছে। এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। রায় হওয়ার আগেই ডিসিসি ভাগে প্রমাণিত হয়, সরকার আদালত মানে না। তাঁরা আদালত অবমাননা করেছেন। এ জন্য সরকারের বিচার হওয়া উচিত।মহিলা দলের সভাপতি নুরে আরা সাফার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহসভাপতি বিলকিস জাহান শিরিন, ঢাকা মহানগর আহ্বায়ক সুলতানা আহমেদ প্রমুখ।খোকার ভয়ে ডিসিসি ভাগ: বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, সাদেক হোসেন খোকার সঙ্গে নির্বাচন করে আওয়ামী লীগের কোনো প্রার্থী জয়লাভ করতে পারবেন না; সেই ভয়ে সরকার ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করেছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে ডিসিসিকে এক করা।আজ বিকেলে বাড্ডা গুদারাঘাট ছয়তলা স্টাফ কোয়ার্টার মাঠে একই প্রতিবাদে আরেক প্রতিবাদ সমাবেশে খন্দকার মোশাররফ এ কথা বলেন।মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমের সভাপতিত্বে এ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।