‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন ও খ-ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী সদরুল আমিন এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ বছর ‘খ’ ইউনিটের অধীনে দুই হাজার ২৭৫টি আসনের জন্য মোট ৪০ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী ৬৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন।