‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বেলা একটায় প্রকাশ করা হয়েছে।১৯ অক্টোবর ‘খ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে আবেদন করেছিলেন ৪০ হাজার ৮৭২ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৮ হাজার ৩৭৪ জন। আর পাস করেছেন মাত্র চার হাজার ৩০৬ জন। পাসের হার ১১ দশমিক ২২ শতাংশ। ‘খ’ ইউনিটে মোট আসন দুই হাজার ২৭৫টি।ফল নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৬ নভেম্বরের মধ্যে তা সংশ্লিষ্ট ডিন অফিসে জানাতে বলা হয়েছে।২৩ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে স্টুডেন্ট ইনফরমেশন ফরম (এসআইএফ) পূরণ করতে হবে। ২৩ নভেম্বর ‘গ’ ইউনিট (ব্যবসায় শিক্ষা), ৯ নভেম্বর ‘ঘ’ ইউনিট (বিভাগ পরিবর্তন) ও ১৬ নভেম্বর ‘চ’ ইউনিটের (চারুকলা) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।