‘খ’ ইউনিটের সাক্ষাৎকার স্থগিত, কাল ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার আগামী ২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৭ নভেম্বর থেকে এ সাক্ষাৎকার শুরু হওয়ার কথা ছিল।এদিকে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ভর্তির ক্ষেত্রে নম্বরের শর্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সাক্ষাৎকারের সময় জানানো হবে।গত ১১ নভেম্বর ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের ১০টি বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমান পর্যায়ের পরীক্ষায় মাদ্রসা শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে পৃথক ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নেওয়া-সংক্রান্ত শর্তের কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। এদিকে ‘গ’ ইউনিটের পরীক্ষায় মুঠোফোন ও কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।