আট বছরের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন মাত্র ২৪টি। ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে তাঁর গতি দেখেই মনে ধরে গেল নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বেসর্বা ড্যানিয়েল ভেট্টোরির। এ বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক, অ্যান্ডি ম্যাকাই এবার চলে এসেছেন বাংলাদেশেও। কাল বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে কথা বললেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার প্রথম ওয়ানডেতে খেলছেন?অ্যান্ডি ম্যাকাই: এখনো জানি না। সিদ্ধান্ত নেবেন অধিনায়ক ও কোচ। তবে আমি আশা করছি খেলব। টাফি ও মিলসের তো মনে হয় খেলা নিশ্চিত...ম্যাকাই: আমার মনে হয়, শুধু মিলসেরটাই নিশ্চিত। টাফি, সাউদি ও আমার মধ্য থেকে হয়তো দুজন খেলবে। আমি যেহেতু বাঁহাতি, মনে হয় আমার সুযোগ একটু বেশি। আমি খেললে বোলিং আক্রমণে একটু বৈচিত্র্য আসবে। কিন্তু উইকেটটা তো আপনার জন্য আদর্শ নয়...ম্যাকাই: হ্যাঁ, পেস বোলারদের জন্য উইকেটে তেমন কিছু নেই। তবে এ জন্যই হয়তো আমার বোলিংটা কাজে লাগতে পারে। কারণ একটু বেশি গতি অনেক সময়ই পার্থক্য গড়ে দেয়। গত কদিনের রোদের তেজ যা বেড়েছে, আপনাদের তো খুবই সমস্যা হওয়ার কথা...ম্যাকাই: হুম...কাল দেখলাম তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কত হবে? আজও ও-রকমই হবে।ম্যাকাই: আপনাদের জন্যও কি এটা গরম নাকি? গরম তো বটেই....ম্যাকাই: কালও কি তাপমাত্রা এমনই থাকবে? সেটা তো বলা মুশকিল। হতেও পারে।ম্যাকাই: গরম বেশি থাকলেও সমস্যা, আবার বৃষ্টি হলেও। সিরিজ নিয়ে কী প্রত্যাশা?ম্যাকাই: প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। নিউজিল্যান্ড গিয়ে বাংলাদেশ খুব একটা ভালো করেনি, তবে দেশের মাটিতে পরিচিত কন্ডিশনে ওরা নিশ্চয়ই অনেক ভালো খেলবে। আমার মনে হয়, জমজমাট একটা সিরিজই হবে। নিউজিল্যান্ডের সিরিজেই তো আপনার অপ্রত্যাশিত অভিষেক হলো...ম্যাকাই: কিছুটা অপ্রত্যাশিতই। ড্যান (ড্যানিয়েল ভেট্টোরি) ঘরোয়া ক্রিকেটে আমাকে দেখেই ঠিক করেছিল দলে ডাকবে। যদিও এই কথা আমি পরে জেনেছি। জাতীয় দলে ঢুকতে এত সময় লাগল?ম্যাকাই: আমার অনেক ইনজুরির সমস্যা ছিল। নিয়মিত তাই খেলতেই পারিনি। অনেক দিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলছি (প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ২০০২-০৩ মৌসুমে), কিন্তু ম্যাচ খেলেছি ২০টির মতো। এই সিরিজে ব্যক্তিগত লক্ষ্য?ম্যাকাই: সুযোগ পেলে দলে জায়গা পাকা করা। বিশ্বকাপটাও নিশ্চয়ই মাথায় আছে?ম্যাকাই: অবশ্যই। বিশ্বকাপ খেলতে পারলে তো দারুণ হয়। এই সিরিজ, ভারত সিরিজে ভালো করলে নিশ্চয়ই দলে জায়গা পাওয়া যাবে। টেস্ট অভিষেকটা তো এখনো হলো না। আপনার বোলিং তো টেস্টেই বেশি কার্যকর হওয়ার কথা?ম্যাকাই: টেস্ট খেলার স্বপ্ন তো দেখি। বাংলাদেশ সিরিজের পর শুধু অস্ট্রেলিয়া সিরিজটাই হয়েছে, মার্চের পর আমরা মনে হয় টেস্ট খেলিনি। সুযোগ নিশ্চয়ই আসবে। শুনেছি আপনি ফিজিও-ও। ভবিষ্যতে কি ফিজিওই হতে চান?ম্যাকাই: হ্যাঁ, অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি নিয়ে পড়েছি। এখনো সিদ্ধান্ত নিইনি, দেখা যাক।