‘গাছটা যেন কাটা না হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির আকাশটা মেঘাচ্ছন্ন। মেঘ সরিয়ে সূর্য উঁকি দিতে পারবে কি না, বলতে পারছে না কেউ। বরং ফেডারেশনের নির্বাচনকে ঘিরে হকির সংকট আরও বেড়েছে। তার পরও আশাবাদী থাকতে চাইছেন বাংলাদেশের হকির কিংবদন্তি আবদুস সাদেক মোহামেডানের নেতৃত্বে ছয় ক্লাবের জোট ফেডারেশনের নির্বাচন বর্জন করল। হকির কোনো কার্যক্রমে তারা আসবে না বলছে। এটাকে কীভাবে দেখছেন আপনি?আবদুস সাদেক: এটাই তো ভয়ের। ভীষণ খারাপ লাগছে। তবে আমি নেতিবাচক কিছু ভাবতে চাই না। খেলাটাকে জিম্মি করা কারও উচিত নয়। আশা করি, সব ঠিক হয়ে যাবে। মোহামেডান জোট সত্যিই যদি খেলায় না ফেরে? পরিস্থিতি কতটা খারাপ হবে, ভাবতে পারছেন?আবদুস সাদেক: তখন খেলাটা ধ্বংস হয়ে যাবে। আমি, আপনি, রহমতউল্লাহ—আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না। কিছুদিন ধরে মাঠে ভালো করছিল হকি, সেটি নষ্ট হবে। আবার ধুঁকবে হকি। খেলোয়াড়েরা ভুগবে। আমার অনুরোধ, হকির বর্তমান ফলদায়ী গাছটা যেন কাটা না হয়। কিন্তু মোহামেডান জোটের কোনো দাবিই তো মানা হলো না। জাতীয় ক্রীড়া পরিষদের পাঁচ কাউন্সিলরই থাকল আবাহনীর। এটা কি ঠিক হলো?আবদুস সাদেক: পাঁচ কাউন্সিলর এভাবে দেওয়া ঠিক হয়নি। অন্যভাবেও করা যেত। আমি চাইনি, এসব নিয়ে বিতর্ক হোক। এখানে ভুল হয়েছে বলব। এখন একটা ভুলকে আমরা যেন টেনে না বেড়াই। তাহলে হকিরই ক্ষতি হবে। আপনি নিজেও ওই পাঁচ কাউন্সিলরের একজন। যদিও আপনার ব্যাপারে কোনো প্রশ্ন ওঠার অবকাশ নেই। তবু আপনার নিজের কাছে বিব্রত লাগেনি?আবদুস সাদেক: অবশ্যই আমি বিব্রত হয়েছি। একবার ভেবেছি, সরে যাব। পরে ভাবলাম, সরে গেলে নির্বাচনী প্রক্রিয়ার জটিলতাই বাড়বে। তবে এটা ঠিক, বিতর্ক এড়াতে বাইরে থেকে দু-একজনকে কাউন্সিলর করতে পারত এনএসসি। মোহামেডানের দাবি, তাদের পাশ কাটিয়ে এত কিছু করায় আজকের এই পরিস্থিতি। আপনার কী মত?আবদুস সাদেক: দেখুন, সমঝোতার চেষ্টা হয়েছে। শামসুল বারী, প্রতাপ দা, সবাই মিলে আমরা সাত-আটবার বসেছি। আমার বাসায়ও মিটিং হয়েছে। কিন্তু তারা (মোহামেডান) বলেছে, সাধারণ সম্পাদক পদে ভোট হোক। বাকি পদে সমঝোতা। এমনও বলেছে, রহমতকে বাদ দিয়ে সাধারণ সম্পাদক পদে বারী বা আমি হলেও নাকি আপত্তি নেই। মাথা খারাপ, এই বয়সে আমি বা বারী সাধারণ সম্পাদক হব? তারা মুনিরকে সাধারণ সম্পাদক পদে সামনে আনল। শুনেছি, এবারই প্রথম হকির নির্বাচনে টাকার লেনদেন হয়েছে। মোহামেডানের আরও দাবি, রহমতউল্লাহকে জেতাতে প্রশাসনও তাঁর পক্ষে কাজ করেছে। আপনার মন্তব্য চাই...আবদুস সাদেক: অভিযোগ উঠতেই পারে। তবে আমার জানামতে, সেসব বড় কিছু নয়। বরং মুনিরের প্যানেলে কোন মহিলার স্বাক্ষর নিয়ে নাকি প্রশ্ন-ট্রশ্ন উঠেছে। তারা তাদের পক্ষে ৭১ কাউন্সিলরের ৪৪ জন আছে বলেছে। তাহলে নির্বাচন করল না কেন? কেন শুধু ২০টি পদে মনোনয়নপত্র দিল? আপনি রহমতউল্লাহর পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এই পক্ষে থাকলেন কেন? আবদুস সাদেক: অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে রহমত ভালো কাজ করেছে। তারই সাধারণ সম্পাদক হওয়া উচিত। আমি মনে করেছি, মোহামেডানের প্রার্থী মুনিরের এখনই সাধারণ সম্পাদক হওয়া ঠিক হবে না। তবে আমি চেয়েছি, মুনির ফেডারেশনে থাকুক সহসভাপতি হিসেবে, তাহলে হকিরই লাভ হতো। বর্তমান সংকট সমাধানে আপনি কোনো পথ দেখাবেন?আবদুস সাদেক: একটা কথাই বলব, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, খেলাটা যেন মাঠে থাকে। বর্তমান অবস্থায় এই কমিটি ভেঙে আবার অ্যাডহক করার কথা অনেকে বলতে পারেন। সেটা হাস্যকর হবে। নতুন কমিটি মেনে হকির স্বার্থকে ঊর্ধ্বে রাখা উচিত সবার। অচলাবস্থা কোনোভাবেই যদি না কাটে, তাহলে হয়তো নতুন কিছু ভাবতে হবে।