‘গাদ্দাফির বিদায়ের ঘণ্টা শুরু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিদ্রোহীদের সঙ্গে মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনাদের তীব্র লড়াই চলছে। গতকাল শনিবার রাতভর এ লড়াই অব্যাহত ছিল। বিদ্রোহীরা দাবি করেছে, তারা গাদ্দাফির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করেছে।বিদ্রোহীদের বেনগাজিভিত্তিক ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) ভাইস চেয়ারম্যান আবদেল হাফিজ ঘোগা বলেন, ‘গাদ্দাফির বিদায়ের ঘণ্টা শুরু হয়েছে।’প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকেরা জানান, গতকাল শনিবার ত্রিপোলিতে রাত নামার পরই বিদ্রোহীদের সঙ্গে গাদ্দাফির অনুগত সেনাদের লড়াই শুরু হয়। সকাল হওয়ার আগেও ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে আজ রোববার কর্নেল মুয়াম্মার গাদ্দাফির একটি অডিও বার্তা প্রচার করা হয়েছে। বার্তায় তিনি বিদ্রোহীদের ‘ইঁদুর’ বলে সম্বোধন করেছেন। বিদ্রোহীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ রাতে জনতার ওপর হামলাকারী ইঁদুরদের আমরা ধ্বংস করব।’ত্রিপোলিতে বিদ্রোহীদের হামলার কথা স্বীকার করে দেশটির তথ্যমন্ত্রী মুসা ইব্রাহিম বলেন, ‘বিদ্রোহীদের অচিরেই দমন করা হবে।’