‘গুরু-শিষ্যের আলাপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনকে নিয়েই পুরো অনুষ্ঠান। একজন গুরু, অন্যজন শিষ্য। বিভিন্ন বিষয়ে নিজেদের ভাবনা এবং অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন তাঁরা। এখানে গুরু আবদুল্লাহ আবু সায়ীদ আর শিষ্য আব্দুন নূর তুষার। অনুষ্ঠানটির নাম ‘গুরু-শিষ্যের আলাপ’। আব্দুন নূর তুষার বললেন, ‘অনুষ্ঠানটির নাম প্রথম ভেবেছিলাম চিন্তার অনুষ্ঠান। স্যার (আবদুল্লাহ আবু সায়ীদ) রাজি হলেন না। বললেন, তাতে মানুষ চিন্তিত হয়ে যাবে। তবে গুরু-শিষ্যের আলাপ নামটি তিনি পছন্দ করেছেন।’গুরু-শিষ্যের আলাপ অনুষ্ঠানের শুটিং হবে ২০ জানুয়ারি, চ্যানেল আইয়ের স্টুডিওতে। ফেব্রুয়ারি মাস থেকে এ টিভি চ্যানেলেই প্রচারিত হবে অনুষ্ঠানটি। তুষার জানালেন, প্রেম-ভালোবাসা থেকে শুরু করে সমাজ, সংসার, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে হবে কথোপকথন। অনুষ্ঠান পরিচালনা করবেন ফারজানা ব্রাউনিয়া।