‘গেমসে এত মজা, আগে বুঝিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো গেমসে আসবেন ভাবেননি। এসে সবকিছুই অন্যরকম লাগছে। ঘুরছেন, অন্যদের খেলা দেখছেন। নিজের খেলার কথাও ভুলে যাচ্ছেন না। তবে সবকিছু ছাপিয়ে মোহাম্মদ আশরাফুলকে বেশি টানছে এশিয়ান গেমসের পরিবেশটাই। পাকিস্তান-বাংলাদেশ হকি ম্যাচ দেখে সেটাই বললেন এশিয়াডে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক আপনাকে হকি মাঠে দেখে কেমন যেন লাগছে! আপনি তো এই অঙ্গনের মানুষ না...মোহাম্মদ আশরাফুল: আসলে এটা আমার জন্য বিরাট এক অভিজ্ঞতা। ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দারুণ...দারুণ লাগছে। দারুণ তো এখানকার সবই। কোনটা বেশি ভালো লাগছে?আশরাফুল: সবই ভালো লাগে। এই যে হকি মাঠে এলাম, খুবই সুন্দর। সামনে অ্যাথলেটিকস স্টেডিয়াম। ওটা আরও সুন্দর। গোটা কমপ্লেক্সটাই অসাধারণ।  এমন কমপ্লেক্সে তো আগে আপনার আসা হয়নি। এমন কি মনে হচ্ছে, ক্রিকেটের বাইরেও অনেক কিছু দেখার আছে?আশরাফুল: আর বলবেন না! ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় আসলে অন্য কোথাও যাওয়া হয় না। সেটা সম্ভবও নয়। ক্রিকেটে আমরা এক ধরনের মজা পাই, গেমসের মজাটা পুরোপুরি আলাদা।  সেটা কেমন?আশরাফুল: আসল মজাটা হচ্ছে, এত খেলোয়াড়ের সঙ্গে গেমস ভিলেজে থাকি। ক্রিকেটে তো সিরিজ চলার সময় দুটি দল থাকে। টুর্নামেন্ট হলে বেশি। কিন্তু গেমসে হাজার হাজার খেলোয়াড়। নানা খেলার, কাউকে চিনি না, জানি না। তাকিয়ে থাকি, ওরাও তাকিয়ে থাকে। তাহলে তো মোহাম্মদ আশরাফুল এখানে আর মোহাম্মদ আশরাফুল নন। আর সবার মতোই!আশরাফুল: তাই। আর সবার মতো আমি এখানে স্রেফ একজন অ্যাথলেট। তবে অনেকে আমাকে চেনে। শ্রীলঙ্কার অন্য খেলার কয়েকজন খেলোয়াড় আমাকে দেখে বলল, আপনাকে আমরা চিনি। আপনি মোহাম্মদ আশরাফুল। আর কেউ হাই-হ্যালো করেছে?আশরাফুল: অনেকেই করেছে। পাকিস্তানেরও অন্য খেলার কয়েকজন হ্যালো বলেছে আমাকে। ভারতীয় খেলোয়াড়েরাও তাই। আর বাইরে বেরোলে পরিচিত বাঙালিরা তো ছবি তোলেই। মাফ নেই, ছবি তুলতেই হবে।  বাংলাদেশের অন্য খেলার খেলোয়াড়দের সঙ্গেও তো কখনো একসঙ্গে থাকেননি। এটা কেমন লাগে?আশরাফুল: এটা আরও ভালো লাগে। আমাদের দেশে কত খেলোয়াড়, আমরা তো ক্রিকেটের বাইরে কাউকে তেমন চিনি না। কথাবার্তাও হয় না। এই প্রথম গেমসে এসে বাংলাদেশের সবার সঙ্গে একই বিল্ডিংয়ে থাকছি, সারা দিনই সবার সঙ্গে কথা হয়। জীবনের অন্যরকম একটা সময় কাটাচ্ছি এশিয়ান গেমসে এসে। গেমসে এত মজা, আগে বুঝিনি। দুই একটা মজার ঘটনা যদি বলেন...আশরাফুল: ডাইনিংয়ে গেলে বেশি মজা হয়। হাজার পদের খাবার। পাশে দেখা গেল কোনো আরব দেশের একজন খাচ্ছে। আমার দিকে একটু তাকিয়ে হয়তো আবার নিজের খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পুরো ডাইনিং গিজগিজ করে। আর চীনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা আলাদা একটা মজা। চীনের ভাষাটাষা বোঝেন কিছু? আশরাফুল: ওরে বাবা, ভাষার কথা বলবেন না। ওরা কিচ্ছু বোঝে না। ইংরেজিতে নানা কায়দা-কানুন করে বললেও হাঁ করে তাকিয়ে থাকে। নি হাউ বলবেন প্রথমে, মানে হ্যালো। শেষে বলবেন...শিয়ে শিয়ে, মানে ধন্যবাদ...ব্যস কাজ চালিয়ে নিতে পারবেনআশরাফুল: হ্যাঁ, তাই করতে হবে। কী যেন বললেন শব্দটা, নি হাউ। আচ্ছা, এটা মুখস্ত করে রাখছি...নি হাউ...নি হাউ...। ভাষা শেখেন ঠিক আছে। কিন্তু খেলার কথা মনে আছে তো?আশরাফুল: ওটাই সমস্যা। খেলার কথা মনে হলে টেনশন লাগে। মেয়েদের টিম পারল না সোনা জিততে। এখন ছেলেদের গোল্ড নিতে হবে। কী জানি কী হয়! মানসিক চাপে আছি।  আপনাদের খেলা তো পরশু (কাল) শুরু। প্রথম খেলার প্রতিপক্ষ কারা?আশরাফুল: কোয়ার্টারে আমাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। সেমিফাইনালে শ্রীলঙ্কা আর ফাইনালে উঠলে সম্ভবত পাকিস্তানকেই পাব। সেমিফাইনালে শ্রীলঙ্কা, সহজ ম্যাচ হবে না।