‘গেরিলা’ নিয়ে মুঠোফোনে গেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা নিয়ে মুঠোফোন ব্যবহারকারীদের জন্য গেম তৈরি হচ্ছে। এ গেম তৈরি করছে বিটুএম টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। জাভা (ওপেন সোর্স সিস্টেম) ও এনড্রয়েট (গুগল অপারেটিং সিস্টেম), সিনবিয়ান (নোকিয়া অপারেটিং সিস্টেম)—এ তিন ভার্সনে গেমটি তৈরি করছে বিটুএম। আগামী ২৬ মার্চ থেকে মুঠোফোন ব্যবহারকারীরা গেমটি ডাউনলোড করতে পারবেন।জানা গেছে, গেম তৈরির ব্যাপারে সম্প্রতি নাসির উদ্দীন ইউসুফ এবং বিটুএমের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। নাসির উদ্দীন ইউসুফ জানান, চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি গেরিলার মোবাইল গেম বাজারে আনার পাশাপাশি এর ওয়াল পেপার, অ্যানিমেশন ভার্সন, ভিডিও ক্লিপ, রিং ব্যাক টোন এবং ওয়েলকাম টিউন বাজারে ছাড়বে।