‘গোলকিপিং আমার পারিবারিক ঐতিহ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাদা, বাবা, বড় ভাইয়ের পথ ধরে গোলরক্ষক হয়েছেন। অল্প দিনেই জায়গা করে নিয়েছেন জাতীয় ফুটবল দলে। ব্রাহ্মণবাড়িয়ার ২৩ বছরের তরুণ মাকসুদুর রহমান (মোস্তাক) বলছেন নিজের উঠে আসার গল্প থাইল্যান্ডের বিপক্ষে ১৭ নভেম্বরের প্রীতি ম্যাচটা এত খারাপ গেল কেন আপনার?মাকসুদুর রহমান: একটা ম্যাচ খারাপ হয়ে গেছে, কিছু বলার নেই। ঘরোয়া মৌসুমে ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে এসেছি। এর আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছি। সেটি ছিল মূল জাতীয় দলে আমার প্রথম ম্যাচ (১-১)। এরপর থাইল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে ছিলাম। ওই ম্যাচটা আমার খারাপ গিয়েছে। একটা ম্যাচ ও-রকম যেতেই পারে। থাইল্যান্ডের কাছে বাংলাদেশ ৫-০ গোলে হেরেছে। প্রথম তিনটি গোলই নাকি বাজেভাবে খেয়েছেন আপনি। পরে আপনাকে তুলে নেওয়া হয়। আত্মবিশ্বাসের অভাব ছিল?মাকসুদুর: আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না। তিনটি গোলের মধ্যে প্রথমটি আমাদের ডিফেন্স অফসাইড ট্র্যাপ করতে গিয়ে দাঁড়িয়ে যায়, আমিও তা-ই। ওটা অফসাইডই ছিল।  বাকি দুটি গোল?মাকসুদুর: দ্বিতীয় গোলটা ১: ১ অবস্থায় ক্লিয়ার করতে গিয়েছি, কিন্তু বল পাইনি। তৃতীয় গোলটাও একইভাবে হয়েছে। আমি মুভ করেছি, কিন্তু ক্লিয়ার করা সম্ভব হয়নি। কাছের পোস্টে বল তুলে দিয়েছে ওদের স্ট্রাইকার। এখন কি মনে হয় না, আরও তৈরি হয়ে জাতীয় দলে আসা উচিত?মাকসুদুর: আমি তৈরি হয়েই এসেছি। ২০০২-২০০৮ সাল পর্যন্ত বিকেএসপির ছাত্র ছিলাম। তারপর প্রথম বিভাগে ওয়ারী, গত বছর পেশাদার লিগে মুক্তিযোদ্ধা হয়ে এবার শেখ জামালে খেলছি। ক্লাব দলের হয়ে অনেক বড় চাপ সামাল দিয়েছি। সব বয়সভিত্তিক দল পেরিয়ে এখন জাতীয় দলে এসেছি। বাংলাদেশে অনেক তরুণ ফুটবলারই একটু ঝলক দেখিয়ে পরে হারিয়ে যান। পারবেন টিকে থাকতে?মাকসুদুর: হারিয়ে যাব না, আশা করি। আমার দাদা-বাবা-বড় ভাই গোলরক্ষক ছিলেন। বাবা-দাদা ব্রাহ্মণবাড়িয়ায় খেলতেন। তাঁদের পথ অনুসরণ করে আমিও গোলরক্ষক হলাম। গোলকিপিং আমার পারিবারিক ঐতিহ্য। ইনশাআল্লাহ, আমি টিকে থাকব। পারিবারিক সহায়তা কতটা পেতেন?মাকসুদুর: দাদা মারা যান আমার এক বছর বয়সে। আমাদের বাসা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তাপবিদ্যুৎকেন্দ্রে। বাবা (মতিন মিয়া) পাওয়ার স্টেশনে চাকরি করতেন। তিনি চাইতেন আমি ফুটবল খেলি। কিন্তু ছোটবেলায় আমি ক্রিকেট খেলতে চাইতাম। কিন্তু বাবা সাইকেলের পেছনে চড়িয়ে আমাকে ফুটবল মাঠে নিয়ে যেতেন। এসব নিয়ে বাবার অনেক মারও খেয়েছি। গোলকিপার হিসেবে কাউকে অনুসরণ করতেন? মাকসুদুর: একটু বড় হওয়ার পর আমিনুল ভাইকে অনুসরণ করতাম। আর বড় ভাইকেও আদর্শ মানতাম। বড় ভাই বিকেএসপির ছাত্র ছিলেন, গোলকিপার ছিলেন। কিন্তু ব্যথা পাওয়ায় বিকেএসপি থেকে বেরিয়ে আর ফুটবল খেলেননি। তিনি এখন ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। আমি বিকেএসপিতে ফুটবলে ভর্তি হয়ে প্রথমে খেলতাম ডিফেন্সে। বছর খানেক পর ভাই আমাকে গোলকিপিংয়ে নিয়ে আসেন। আমার উঠে আসার পেছনে তাঁর অবদান অনেক। ব্রাহ্মণবাড়িয়া তো জাতীয় দলের সাবেক স্ট্রাইকার সাইফুর রহমান মনির বাড়ি। তাঁর সঙ্গে যোগাযোগ হয়?মাকসুদুর: মনি ভাইয়ের বাড়ির পাশেই আমাদের বাড়ি। তিনি বিকেএসপির ছাত্র ছিলেন। সব সময়ই যেকোনো প্রয়োজনে এগিয়ে আসেন। আরেকজনের কথা না বললেই নয়। ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল কোচ নিজাম ভাই, তাঁকে আমরা ওস্তাদ বলতাম। গোলকিপিংয়ের জীবনে কোনো স্মরণীয় ঘটনা আছে, যেটা এই মুহূর্তে মনে পড়ছে? মাকসুদুর: বাবা-বড় ভাইয়ের জার্সি পরে খেলেছি। বিকেএসপিতে ক্লাস এইটে পড়ার সময় বিকেএসপি দলের সঙ্গে জুনিয়র সদস্য হয়ে নরওয়ে সফরে যাই। এমিলি ভাই, জাহিদ ভাইরা ছিলেন ওই দলে।