‘গোলটি বাবাকে উৎসর্গ করেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সেপ্টেম্বরে আসামের বরদুলই ট্রফি জয়ে বিরাট ভূমিকা ছিল তাঁর। কাল ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফাইনালে উঠল ইমতিয়াজ সুলতানের (জিতু) গোলেই। ক্যারিয়ারে প্রথম আবাহনীর জার্সি গায়ে দিয়েই নিজেকে চেনানোর কাজটি ভালোমতোই করে চলেছেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার। কাল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শেষে কথা বললেন নিজের ক্যারিয়ার ও স্বপ্ন নিয়ে আপনার গোলেই আবাহনী ফাইনালে। নিশ্চয়ই দারুণ অনুভূতি?ইমতিয়াজ সুলতান (জিতু): দল আমার গোলেই ফাইনালে উঠেছে, এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা আমার সবচেয়ে বড় অর্জন বলতে পারেন। এখন আমার একটাই লক্ষ্য দলকে চ্যাম্পিয়ন করা। প্রথমবারের মতো আবাহনীতে এসেই দলের গুরুত্বপূর্ণ জয়ে ভূমিকা রাখলেন...ইমতিয়াজ: আমি জনি না কতটুকু অবদান রাখতে পেরেছি। তবে দল জিতেছে এতেই আমি বেশি খুশি। কোচ আমার ওপর আস্থা রেখেছিলেন। আমি তার প্রতিদান দিতে পেরেছি বলে বেশি ভালো লাগছে। এখানে আসার আগে অনেকেই অনেক কথা বলেছিল। ফাইনালে প্রমাণ করতে চাই আবাহনী আবাহনীই। এর আগে কোন দলে খেলেছেন?ইমতিয়াজ: ফরাশগঞ্জ। আবাহনীতে আসবেন এমনটা কি ভেবেছিলেন কখনো?ইমতিয়াজ: আমার ভেতরে সব সময় একটা আত্মবিশ্বাস কাজ করত যে, আমি যেখানেই খেলি না কেন বড় দলে নিজেকে প্রমাণের একট সুযোগ পাবই। বরদুলই ট্রফিতেও তো আপনি গোল করেছিলেন?ইমতিয়াজ: হ্যাঁ। সেখানেও আমার একটা গোল ছিল। ফাইনালে কাকে কোন দলকে চান, মুক্তিযোদ্ধা, না শেখ জামাল?ইমতিয়াজ: আমরা কাউকে ছোট মনে করি না। অবশ্যই দুই দলই ভালো। তবে যেকোনো দল এলেই তাদের সঙ্গে লড়াই করার সামর্থ্য আমাদের আছে? এই গোলটা কাকে উৎসর্গ করলেন?ইমতিয়াজ: আমার বাবা মোহাম্মদ ইউসুফকে। আট মাস হলো বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওনার স্বপ্ন ছিল আমি একদিন বড় ফুটবলার হব। আবাহনীর জার্সি গায়ে দেব। বাবা ফুটবলের দারুণ ভক্ত ছিলেন। তার অনুপ্রেরণাতেই আমার এই ফুটবলে আসা। উনি চট্টগ্রাম আবাহনীর সমর্থক ছিলেন। এই মৌসুমে আপনার লক্ষ্য কী?ইমতিয়াজ: আমার লক্ষ্য নিজের সেরাটা খেলা। প্রতিটি ম্যাচে আমি গোল পেতে চাই। এরপর ফেডারেশন কাপের পর লিগেও আমরা চ্যাম্পিয়ন হতে চাই। ফুটবলে আপনার আদর্শ কেউ আছে?ইমতিয়াজ: হল্যান্ডের আরিয়েন রোবেন ও দেশে মতিউর মুন্না। জাতীয় দলে কি খেলার সুযোগ পেয়েছেন?ইমতিয়াজ: নাইমুদ্দিনের সময় ডাক পেয়েছিলাম। ডিডোর সময়ে খেলেছি। সাফ গেমসেও দলে ছিলাম।