‘গোসল কমান, মাথা ন্যাড়া করুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোসল করা কমিয়ে দিতে হবে, ফেলতে হবে মাথার চুল। নারী এভাবে নিজেকে অনাকর্ষণীয় করে তুললে পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে না। এতে কমে যাবে এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এইচআইভির ভাইরাসও ছড়াবে না।এমন দাবি জিম্বাবুয়ের রাজনীতিক সিনেটর মরগান ফেমাইয়ের। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।নিউ জিম্বাবুয়ে ওয়েবসাইটের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, সিনেটর মরগান এক সম্মেলনে বলেন তিনি মনে করেন নারী আকর্ষণীয় ও সুবেশে থাকলে পুরুষ নিজেকে ফেরাতে পারে না। পুরুষকে ঠেকাতে নারীকে অনাকর্ষণীয়ভাবে তুলে ধরার নতুন আইন করা প্রয়োজন। এইচআইভি নিয়ে সচেতনতামূলক পার্লামেন্টারি এক কর্মশালার উদ্ধৃতি দিয়ে এই রাজনীতিক বলেন, ‘আমার মতে নারীর মাথা ন্যাড়া করা বাধ্যতামূলক ঘোষণা করে সরকারের উচিত নতুন আইন করা।’