‘গ্রামের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গ্রামের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কারণ বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৮০ ভাগ লোকই গ্রামে বসবাস করে। তাই সেই জনগোষ্ঠীর উন্নয়ন করতে হবে সবার আগে। এ জন্য জাইকা গ্রামের উন্নয়নকে সবার আগে প্রাধান্য দিচ্ছে।’ ১১ এপ্রিল বরগুনার আমতলীতে আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন সমন্বয় ও উন্নয়ন সভায় এসব কথা বলেন জাইকার প্রধান উপদেষ্টা আকিরা মুনাকাতা।সভায় সভাপতিত্ব করেন আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক তালুকদার। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, মনির হোসেন কামাল, নাসির উদ্দিন মোল্লা, অসীম কুমার সাহা, মো. শাহজাহান মিয়া, অমাহফুজা আক্তার, ফরিদা বেগম প্রমুখ।