ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিবিএ শ্রেণীতে ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল আজ রোববার প্রকাশিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.univdhaka.edu ও gaunit.univdhaka.edu-এ পাওয়া যাবে। ২৬ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘গ’ ইউনিটের অধীনে ২৮ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এঁদের মধ্যে দুই হাজার ৮৯৩ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৯.৯৮%। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১—৯৩০ মেধাক্রমধারী প্রার্থীদের সাক্ষাত্কার আগামী ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সাক্ষাত্কারের সময়সূচি: ৬ ডিসেম্বর (সোমবার) সকাল ৯—১টায় মেধাক্রম ০০১—২৫০; বেলা ২—৫টায় মেধাক্রম ২৫১-৫০০; ৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯—১টায় মেধাক্রম ৫০১—৭০০ এবং বেলা ২—৫টায় মেধাক্রম ৭০১—৯৩০ । উল্লেখ্য, ০০১—৯৩০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের বিষয় নির্বাচনের পর যদি কোনো সিট খালি থাকে, তাহলে ৯৩১ থেকে মেধাক্রম অনুযায়ী নতুন সাক্ষাত্কারের জন্য ডাকা হবে।