‘গ’ ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বাণিজ্য অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। ২৩ নভেম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল।ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ৪৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৪৮১ জন শিক্ষার্থী। পাস করেছেন সাত হাজার ২২৮ জন।উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে এক হাজার ৭৫ জনকে অনুষদের আটটি বিভাগে ভর্তি করা হবে।